এক্সপ্লোর

WB Covid 19: কোভিডে ফের মৃত্যু, গত ২৪ ঘন্টায় নামল সংক্রমণ রাজ্যে

WB Covid 19 Bulletin: অগাস্টের ছায়া সেপ্টেম্বরেও। তীরের বেগে নামল কোভিড গ্রাফ, কিন্তু কোভিডে মৃত্যু শূন্য হওয়ার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের করোনায় বলি রাজ্যে।

কলকাতা: অগাস্টের ছায়া সেপ্টেম্বরেও। তীরের বেগে নামল কোভিড গ্রাফ, কিন্তু কোভিডে মৃত্যু শূন্য হওয়ার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ফের করোনায় বলি রাজ্যে। ফের মৃত্যু হয়েছে একজনের। রাজ্যে গত ২৪ ঘন্টায়  কোভিড আক্রান্তের সংখ্যা (Covid Postive) অনেকটাই কমেছে। রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) গত ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ১১৭ জন । যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল ২৪১ জন।  

রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সারা বাংলায়  হোম আইসোলেশনের সংখ্যা ছিল ১ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘন্টায় কোভিডে হোম আইসোলেশনের সংখ্যা হয় ১ হাজার ৭৭৭ জন।   পাশাপাশি কমল পজিটিভিটি রেটও বাংলায়। গত ৪৮ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট ছিল (Positivity Rate) ৩.২৭ শতাংশ। কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় তা  হয় ২.৩০ শতাংশ। তবে গত ৪৮ ঘন্টা আগে সুখবর দিয়েছিল বাংলার স্বাস্থ্য দফতর। গত ৪৮ ঘন্টা আগে কোভিডে মৃত্যু শূন্য হয়েছিল সারা বাংলা। কিন্তু গত ২৪ ঘন্টায় ফের করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।

প্রসঙ্গত, রাজ্যে একাধিকবার কোভিড মৃত্যু শূন্য হওয়ার পর ফের পরিবারের একের পর এক প্রিয়জনকে হারাতে দেখেছে বাংলা। অর্থাৎ বারে বারে সেই 'শেষ হয়েও হইল না শেষ', ছন্দে ফিরছে। সবথেকে বড় কথা সামনে পুজো। মাত্র আর কয়েকটা দিন বাকি। আর তার আগে কেনাকানি করতেও যথেষ্ট ভিড় হচ্ছে বাজারঘাটে। এসি মলগুলিতেও বেশ ভিড়। কেনাকাটি সেরে এসি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে বাড়ি ফিরছে প্রায় সবাই। তবে সবার কাছেই মাস্ক আছে। কারও পকেটে, কিংবা কারও নাকের নিচে। অধিকাংশ ক্ষেত্রে এমনটাই ছবি উঠে আসছে রাজ্যে। এদিকে আবার তার সঙ্গে দোসর ডেঙ্গি। তাই চিন্তার আর শেষ নেই রাজ্যের স্বাস্থ্য দফতরের।

আরও পড়ুন, 'মানা হয়নি আদালতের নির্দেশ', হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের শ্যালিকা

কোভিডের মিউটেশনের কথা একাধিকবার কুড়ি-একুশ সালে বলেছে বিশেষজ্ঞরা। কলকাতা-সহ সারা দেশই প্রায় ভ্যাকসিন নিয়েছে। নিয়ে তারপর বুস্টার ডোজও। তারপরেও কোভিড হয় নাকি ? এমনই বিশ্বাসে কেউ যদি উপসর্গ আসা সত্বেও আরটি-পিসিআর না করান , সেক্ষেত্রে চরম বোকামি হবে। ব্যাক্তি এবং তার পরিবার ও সংস্পর্ষে আসার প্রত্যেকের জন্য বিপদ বয়ে আনবে, এমনই দাবি বিশেষজ্ঞদের। কারণ ভ্যাকসিন নিলে মৃত্য়ুর হার কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তবে সংক্রমণ হয় না, এমন দাবি কেউ করেনি। তাই পুজোর আগে, বিশেষ করে সাবধান থাকলে, তবেই দশমী অবধি ভালো কাটানো সম্ভব হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
TMC News: ‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের
‘অভিষেকের থেকে বড় ক্রিমিনাল ইনস্টিংক্ট…সিপিএম, বিজেপি সব বাচ্চা’, মমতার ‘সেনাপতি’কে ধারাল আক্রমণ মদন মিত্রের

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget