এক্সপ্লোর

CV Ananda Bose: গাঁধীমূর্তিকে ঘিরে তৃণমূলের পতাকা, ‘দৃশ্য দূষণ’ বলে কটাক্ষ রাজ্যপালের

Kolkata News: শহরে মহাত্মা গাঁধীর মূর্তির চারিদিকে ঘিরে তৃণমূলের পতাকা দেখে মুখ খুললেন স্বয়ং রাজ্য়পাল।

রুমা পাল, কলকাতা: মেয়ো রোডে মহাত্মা গাঁধীর মূর্তির চারিদিকে ঘিরে তৃণমূলের পতাকা দেখে কটাক্ষ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গাঁধী মূর্তির চারিদিকে শাসকদলের পতাকা থাকাকে 'দৃশ্য দূষণ' বলে উল্লেখ করলেন তিনি, যা নিয়ে সাফাই দিয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব জানালেন, দলের অনুষ্ঠান ছিল বলেই পতাকা লাগানো হয়েছে। মহাত্মা গাঁধী কারও একার নয়, সবার বলেও মন্তব্য করলেন তিনি। (CV Ananda Bose)

শহরে মহাত্মা গাঁধীর মূর্তির চারিদিকে ঘিরে তৃণমূলের পতাকা দেখে মুখ খুললেন স্বয়ং রাজ্য়পাল। মঙ্গলবার মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানাতে রাজ্য সরকারের তরফে মেয়ো রোডে একটি কর্মসূচি ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপালও। গাঁধীমূর্তির পাদদেশে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এর পর গাঁধীজির মূর্তির চারদিকে, তৃণমূলের পতাকার ছড়াছড়িকে 'দূশ্য দূষণ' বলে মন্তব্য় করেন রাজ্যপাল বোস। (Kolkata News)

রাজ্যপাল এই মন্তব্য করার পাশাপাশি সাফাই দিতে শোনা যায় শোভনদেবকে। তিনি বলেন, "এখানে আমাদের অনুষ্ঠান একটি ছিল। তাই পতাকাগুলি লাগানো হয়েছে। মহাত্মা গাঁধী তৃণমূলের একার নয় মহাত্মা গাঁধী সকলের, গোটা পৃথিবীর।" অর্থাৎ সব মিলিয়ে মহাত্মা গাঁধীর তিরোধান দিবসেও রাজ্য়পালের মন্তব্য় ঘিরে বাধল চাপানউতোর। এ নিয়ে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষের সুরে বলেন, "বাংলায় গাঁধীজি আছেন কোথায়? বাংলায় গাঁধীজি, নেতাজি সবের মিশেল একজনই, যিনি ১৯টি ভাষা জানেন, সব বিষয় পড়াতে জানেন।সব বিষয়ে অগাধ জ্ঞান তাঁর। তাই আর কাউকে লাগবে না।"

আরও পড়ুন: Calcutta High Court: ‘ব্যক্তিগত ভাবে দুঃখিত, লজ্জিত’, হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে সংঘাত, মুখ খুললেন প্রধান বিচারপতি

মহাত্মা গাঁধীর মৃত্যুদিবসেই শহরে প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূল মহিলা কংগ্রেসের। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়া থেকে নারীসমাজের প্রতি বিজেপি-র বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণের অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন হয়, যার নাম রাখা হয়, 'চলো পাল্টাই'। কলকাতার পথে নেমে আসেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা। বিভিন্ন জেলায় আগামী ৪৫ দিন ধরে এই কর্মসূচি চলবে। কর্মসূচি শেষ হবে আগামী ৪ মার্চে।

মঙ্গলবার ওই তৃণমূল মহিলা কংগ্রেস সদস্য এবং সমর্থকদের সঙ্গে রাস্তায় নামেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজাও। সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সলমন খানের সঙ্গে মমতাকে দেখে 'ঠুমকা' কটাক্ষও ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।  সেই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন, "বাংলার মানুষ নারীর অপমান সহ্য করবে না। বিজেপি আসলে পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। এটাই ওদের আসল রূপ।" সুবোধমল্লিক স্কোয়ার থেকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল হয়। সেখানে পৌঁছে গাঁধীমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপনও করে তৃণমূল মহিলা কংগ্রেস। সেই সময়ও সেখানে দলের পতাকা ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget