এক্সপ্লোর

Dengue Update : রাজ্যের ১২টি পুর এলাকায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, নবান্নে রিপোর্ট স্বাস্থ্য দফতরের

Health department on Dengue : স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শহরাঞ্চল ছাড়াও গ্রামীণ বাংলার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতিও যথেষ্ট চিন্তার

কলকাতা : করোনার প্রকোপ কমলেও, ধীরে ধীরে বাংলার আকাশে জমছে ডেঙ্গি (Dengue) আতঙ্কের মেঘ ! কলকাতা, হাওড়া-সহ রাজ্যের ১২টি পুরসভা ও কর্পোরেশনের ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। চলতি বছরে এ পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। নবান্নে এমনই রিপোর্ট পাঠাল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।

১২টি পুরসভা ও কর্পোরেশনের তালিকায় রয়েছে- কলকাতা, হাওড়া, বালি, পানিহাটি, আসানসোল, কামারহাটি, বিধাননগর, টিটাগড়, ইংরেজবাজার, রিষড়া, রাজপুর-সোনারপুর ও শিলিগুড়ি। 

স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শহরাঞ্চল ছাড়াও গ্রামীণ বাংলার ১৬টি ব্লকের ডেঙ্গি পরিস্থিতিও যথেষ্ট চিন্তার। এছাড়াও, ৫ জেলা এবং একটি স্বাস্থ্য জেলার বেশ কিছু এলাকায় ডেঙ্গির জীবাণুবাহী মশার উপদ্রব নিয়ে এনটেমোলজিক্যাল অ্যালার্ট রিপোর্টও জমা পড়েছে নবান্নে।

আরও পড়ুন ; ডেঙ্গি দমনে প্রয়োজনে বন্ধ বাড়ির তালা ভেঙে মশা নির্মূল করা হবে, বিশেষ উদ্যোগ পুরসভার

এদিকে ডেঙ্গি মোকাবিলায় তৎপর হচ্ছে কলকাতা পুরসভা (KMC)। আজ থেকে শুরু হচ্ছে সচেতনতামূলক প্রচার।

কলকাতায় ডেঙ্গি প্রকোপ

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! মাত্র ২দিন আগে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কালীঘাটের মহিম হালদার স্ট্রিটের এক বালকের মৃত্যু হয়েছে। পুরসভার পরিসংখ্যান বলছে, এ বছর ১ জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮৫। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে, এবার ডেঙ্গি মোকাবিলায় তৎপর হচ্ছে কলকাতা পুরসভা। 

পুরসভা সূত্রে খবর, উত্তর কলকাতায় পরিস্থিতি উদ্বেগজনক না হলেও, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ। ইতিমধ্যেই ১০ নম্বর বরোর সব কাউন্সিলরকে তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে। জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়তে বলা হয়েছে। এবছর, বর্ষাজুড়ে বৃষ্টির ঘাটতিতে ভুগছে দক্ষিণবঙ্গ। এই রোদ, তো এই বৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, এমন আবহাওয়া লার্ভার বংশবিস্তারের পক্ষে আদর্শ। 

এই পরিস্থিতিতে, রবিবার থেকেই প্রচার অভিযানে কলকাতা পুরসভা। বলা হয়েছে, প্রয়োজনে, পুরসভা অ্যাক্টের ৫৪৬ নম্বর ধারা অনুযায়ী তালাবন্ধ বাড়িতেও হানা দেবে তারা। তালা ভেঙে লার্ভা নির্মূল করবে পুরসভা। এরপর বাড়ির নিরাপত্তার ভার দেওয়া হবে স্থানীয় থানার উপর।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Kolkata News: এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
এবার নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে, অপমান-অসম্মানের মধ্যেই বড় ঘটনা
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার
Anant Maharaj: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বঙ্গ বিভূষণ সম্মান কেড়ে নিল সরকার

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget