এক্সপ্লোর

WB Heat Wave Alert: রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা

WB Weather Forecast: আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দাবদাহের আঁচ পাওয়া গিয়েছিল মার্চের মাঝামাঝি সময় থেকেই (West Bengal Temperature)। এপ্রিলের মাঝামাঝি যত সময় এগিয়েছে, ততই অসহ্য হয়ে উঠেছে গরম। বৈশাখের শুরুতেই এ বার রাজ্যের পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তাপপ্রবাহের (Heat Wave Alert) সতর্কতা জারি হল। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, রাজ্যের এই পাঁচ জেলায় শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি। শুক্রবারই রাজ্যের দুই জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তাপমাত্রায় রেকর্ড তৈরি হচ্ছে নিত্যদিন

চলতি মরসুমে শুক্রবার বাঁকুড়ায় তাপমাত্রা রেকর্ড গড়েছে। গতকাল সেখানেকার তাপমাত্রা ছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ের তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আসানসোলের। এ ছাড়াও পুরুলিয়া, কলাইকুন্ডা এবং শ্রীনিকেতনের তাপমাত্রাও গত কাল ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

আরও পড়ুন: zakaria street Chaos: জাকারিয়া স্ট্রিটে 'আক্রান্ত' তৃণমূল কাউন্সিলর, ৭ জনকে গ্রেফতার

এ ছাড়াও, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে। বলা হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্য জুড়ে তাপমাত্রার দাপট

নতুন বাংলা বছরের শুরুতেই (bengali new year) তুঙ্গে তাপমাত্রার দাপট। শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় তাপপ্রবাহ  লক্ষ্য করা গিয়েছে। একাধিক জেলায় গরমের দাপটে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। গতকাল ,স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি হয়ে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস

শুধু বাংলা নয়, নতুন বছরের শুরুতেই গোটা দেশে তাপপ্রবাহ  নিয়ে সতর্কতা জারি করেন আবহবিদরা।  চিকিৎসকেরা জানান, তাপপ্রবাহের জেরে বাড়তে পারে হিটস্ট্রোকের সম্ভাবনা। তা থেকে বাঁচতে ফুলহাতা জামা, সানগ্লাস পরে এবং ছাতায় মাথায় দিয়েই বাড়ির বাইরে পা রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শরীরে জলের পর্যাপ্ত জোগান, ফলমূল বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এড়িয়ে চলতে বলছেন তেল-মশলা দেওয়া খাবার।

সেরা শিরোনাম

Durga Puja 2026: কড়া নিরাপত্তায় মোড়া বিসর্জনের ঘাটগুলি, তদারকিতে ১৮ জন IPS! ক্রেন বদলে রাখা হয়েছে ট্রলি, কুলি
কড়া নিরাপত্তায় মোড়া বিসর্জনের ঘাটগুলি, তদারকিতে ১৮ জন IPS! ক্রেন বদলে রাখা হয়েছে ট্রলি, কুলি
West Bengal Live News Update: আজ দশমী, বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি, গঙ্গার ঘাটে ঘাটে শুরু বিসর্জনের পালা
আজ দশমী, বাঙালির প্রাণের উৎসবে সমাপ্তির বাদ্যি, গঙ্গার ঘাটে ঘাটে শুরু বিসর্জনের পালা
CPM Book Stall Controversy: 'সব পার্টি অফিস খোলা আছে, সেখানে বই রাখুন..', সিপিএমের বুক স্টল ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর ভিন্ন মত
'সব পার্টি অফিস খোলা আছে, সেখানে বই রাখুন..', সিপিএমের বুক স্টল ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রীর ভিন্ন মত
CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget