এক্সপ্লোর

Suvendu Adhikari : 'ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে কয়েক হাজার হোমগার্ড নিয়োগ' ট্যুইটে বিস্ফোরক দাবি শুভেন্দুর

WB Home Department Recruitment : তিনি অভিযোগ করলেন, কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের আগে এটা তৃণমূলের কৌশল বলেই দাবি বিরোধী দলনেতার।

কলকাতা : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ক্যাডারদের কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী ট্যুইটে বিস্ফোরক অভিযোগ আনলেন। তিনি অভিযোগ করলেন, কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের আগে এটা তৃণমূলের কৌশল বলেই দাবি বিরোধী দলনেতার।

ট্যুইটে শুভেন্দুর দাবি, ' ৬ মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকায় কয়েক হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। কোনও ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে চলছে নিয়োগ। তৃণমূল ক্যাডারদের পঞ্চায়েত ভোটের আগে কাজে লাগানো হচ্ছে। নয়তো, ঘুষের বিনিময়ে এই সমস্ত পদ বিক্রি করা হচ্ছে।'  ট্যুইটে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

ট্যুইটে তিনি প্রশ্ন তোলেন, ' প্রাসঙ্গিক প্রশ্ন হল যে; একজন যোগ্য প্রার্থী কীভাবে শূন্যপদ সম্পর্কে জানতে পারবেন এবং পদটির জন্য আবেদন করবেন? @HomeBengal কে ট্যাগ করে তিনি লেখেন ' ইতিমধ্যে নিয়োগপ্রাপ্ত হোম গার্ডদের নির্বাচন পদ্ধতি বিশদ তথ্য দিতে পারেন? বাছাই এবং নির্বাচনের ভিত্তি ? কে তাদের বাছাই করল? মানদণ্ড কী ছিল?' 

পঞ্চায়েত ভোটের আগে গ্রামে গ্রামে জনসংযোগ বাড়াতে ইতিমধ্যেই তৎপর হয়েছে ঘাসফুল শিবির। রাজ্যের ত্রি-স্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আগে দলের একাধিক হেভিওয়েট নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলে মানিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়অনুব্রত মণ্ডলের অবস্থাও তাই। এই সুযোগে যখন বিরোধীরা একের পর এক আক্রমণ শানাচ্ছে, তখনই গ্রামগঞ্জে নিজেদের ভিত আরও পোক্ত করতে তৈরি তৃণমূল। 

বছরের শুরুতেই দিদির দূত  অ্যাপ আনা হয়েছে।  নির্বাচনের আগে ৬০ দিনের জন্য দলের নেতা - নেত্রীরা ছুটবেন গ্রাম থেকে গ্রামে, ঘর থেকে ঘরে। বলা হয়েছে, তৃণমূলের হেভিওয়েট থেকে জেলা স্তরের নেতারা সবাই ঘরে ঘরে গিয়ে জনগণ সব প্রকল্পের সুবিধে পাচ্ছে কি না খোঁজ নেবেন। রাত কাটাবেন গ্রামে গিয়ে। এরই মধ্যে বিরোধী দলনেতার ট্যুইটে বিস্ফোরক অভিযোগ। 

 

এর আগে রবিবার বিধানসভার বিরোধী দলনেতা ট্যুইটে অভিযোগ করেন, 'ম্যানগ্রোভ ধ্বংস করে মাছ চাষের ভেড়ি করা হচ্ছে' । তিনি ট্যুইটে লেখেন, পরিবেশগতভাবে সংবেদনশীল সুন্দরবন । সেখানে ম্যানগ্রোভ অরণ্য ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে প্রতিরক্ষার প্রথম প্রাচীর। কিন্তু রাজ্য সরকার যে দাবি করছে যে, তারা ৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগাচ্ছে, সেই দাবি মিথ্যে। কারণ, বাস্তবে শাসক দলের নেতারা বাণিজ্যিক কারণে ম্যানগ্রোভ বন ধ্বংস করছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget