এক্সপ্লোর

WB Madhyamik Results 2023 Toppers:ভালোবাসা আবৃত্তি ও গল্পের বই, ডাক্তার হতে চায় মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়ার অন্বেষা চক্রবর্তী

Anwesha Chakraborty Reaction:ফলপ্রকাশ হতেই সংবাদমাধ্যমের বুমের ছড়াছড়ি বাড়িতে। ৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী।

বাঁকুড়া: ফলপ্রকাশ হতেই সংবাদমাধ্যমের বুমের ছড়াছড়ি বাড়িতে। ৬৮৮ নম্বর পেয়ে মাধ্যমিকে (Madhyamik Results 2023) পঞ্চম স্থান (5th Position) অধিকার করেছে বাঁকুড়া (Bankura) মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী। আনন্দের চওড়া হাসি তার চোখেমুখে। তার মধ্যেই বললেন, 'ডাক্তার হতে চাই।' তবে তার ফাঁকে নিজের মতো করে আবৃত্তিও করে সোনার মেয়ে।

কোন জাদুতে সাফল্য?
তুখোর সাফল্যের দিনে যাঁরা পাশে ছিলেন তাঁদের কথা ভোলেনি কিশোরী। বলল, 'শিক্ষক, গৃহশিক্ষক সকলে খুব সাহায্য করেছিলেন। ওঁদের পরামর্শ অনুযায়ী, রুটিন মেনে লেখাপড়া করেছি।' বরাবর স্কুলে প্রথম হত অন্বেষা। কিন্তু মাধ্যমিকের এই ফলাফল ছাড়া সেই Rank-র যে কোনও অর্থ হয় না, সেটিও স্পষ্ট বলে দিল কিশোরী। ঠোঁটে মিষ্টি হাসি। অন্বেষার কথায়,'আজ খুব ভালো লাগছে।' কিন্তু কী ভাবে এল খবরটা? কৃতী কিশোরী জানাচ্ছে, পর্ষদের তরফে যখন মেধাতালিকা ঘোষণা করছে তখন টেলিভিশনের পর্দায় ঠায় চোখ লাগিয়ে বসেছিলেন তার বাবা। খুশির খবরটা তিনিই মেয়েকে জানান। শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে মেসেজে অভিনন্দন-বার্তাও পেয়েছে সে। কিন্তু তার পর থেকেই বাড়িতে সংবাদমাধ্যমের ভিড়। ফলে এখনও কারও সঙ্গে কথা বলে উঠতে পারেনি সে। 


WB Madhyamik Results 2023 Toppers:ভালোবাসা আবৃত্তি ও গল্পের বই, ডাক্তার হতে চায় মাধ্যমিকে পঞ্চম বাঁকুড়ার অন্বেষা চক্রবর্তী

 

কীরকম রুটিন?             
অন্বেষা জানাচ্ছে, তার মা-ই বরাবর তার লেখাপড়ার রুটিনের দিকে খেয়াল রাখতেন। কোন পরীক্ষার আগে কোন বিষয়ে কতটা নজর দেওয়া দরকার, সেটিও তাঁর ঠিক করে দেওয়া থাকত। সেই অর্থে কোনও বিষয় নিয়ে চিন্তা না থাকলেও ইতিহাস কিছুটা বিব্রত করেছে অন্বেষাকে। আজকের পর অবশ্য সেই সব চিন্তার কথা মনে পড়ার অবকাশ নেই। কী ভাবে উদযাপন হবে এই সাফল্য? কিশোরী বলল, 'এখনও ভাবার সময় পাইনি। তবে হয়তো কয়েকজন আত্মীয়স্বজন আসতে পারেন।' কিন্তু এর মধ্যেই 'পাখির চোখ' অর্থাৎ ডাক্তারির লেখাপড়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সে। তবে একথাও জানাল, লেখাপড়ার পাশাপাশি গল্পের বই ও আবৃত্তিতেও সমান উৎসাহ রয়েছে তার। সব দিক বজায় রেখেই ডাক্তারির লেখাপড়া করতে চায় সে। প্রসঙ্গত এবার পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হল। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা গত বারের তুলনায় ২২ শতাংশ বেশি। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফলাফল জানা যাবে। প্রতিটি মার্কশিটে কিউআর কোড দেওয়া থাকছে। 

আরও পড়ুন:অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget