এক্সপ্লোর

Partha Bhowmick: অভিষেকের থেকে পালিয়ে বাঁচছেন, রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ মন্ত্রীর

CV Ananda Bose: প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লির ধর্না-কর্মসূচি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুপুরে রাজভবন অভিযান তৃণমূলের। তার আগে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Partha Bhowmick)। লাগাতার ভারী বৃষ্টি এবং সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল অবস্থা। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। সেখানকার পরিস্থিতি পরিদর্শন করতেই গিয়েছেন বলে জানিয়েছেন রাজ্য। যদিও তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির। 

প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লির ধর্না-কর্মসূচি থেকেই রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক। বৃহস্পতিবার দুপুরে ১ লক্ষ লোকজন এবং বঞ্চিতদের চিঠি নিয়ে রাজভবনের উদ্দেশে রওনা দেবে তৃণমূল। তার আগেই উত্তরবঙ্গ পৌঁছে গিয়েছেন রাজ্যপাল। সেই নিয়ে তাঁকে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmick)। পার্থ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রতিমন্ত্রী পালাচ্ছেন, রাজ্যপালও পালাচ্ছেন। গরিব মানুষের হকের টাকা চাইতে যাচ্ছেন অভিষেক। তাঁকে হেনস্থা করা হচ্ছে। জবাব দিতে পারবেন না বলেই পালাচ্ছেন।" রাজ্যপালকে পর্যটক বলেও উল্লেখ করেন তিনি।

এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দলের রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "পার্থ ভৌমিক বাধ্য হয়ে এই বিবৃতি দিচ্ছেন। দিল্লিতে ওঁদের ফ্লপ শো হয়েছে। ওভাবে আন্দোলন হয় না। আমরা রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী। কিন্তু তাঁর থেকে সামান্য আন্দোলনের শিক্ষাও নেননি ওঁরা। নিজেদের সাফল্য প্রমাণ করতে গিয়ে কোথায় পৌঁছে গিয়েছেন, তা সকলের জানা। রাজ্যপাল সংবেদনশীল অনুভূতিপ্রবণ মানুষ। তিনিই সাংবিধানিক প্রধান হিসেবে ঠিকই কাজ করেছেন। চাকরি চলে যেতে পারে জেনেই পার্থ এমন মন্তব্য করেছেন।"

আরও পড়ুন: 'আমি পর্যটক, লোকেদের অবস্থা দেখতে এসেছি' খোঁচা রাজ্যপালের

পার্থর কটাক্ষ নিয়ে মুখ খোলেন রাজ্যপালও। তিনি বলেন, "হ্যাঁ আমি পর্যটক। মানুষের অবস্থা দেখতে এসেছি। আমার জুনিয়র অ্যাপয়েন্টিদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে পর্যটক হিসেবেও থাকতেন! রাজ্যের মানুষের অবস্থা দেখে থাকতে না পেরে দিল্লি থেকে চলে এসেছি।" উত্তরবঙ্গের পরিস্থিতি দেখেই দিল্লি সফর কাটছাঁট করে চলে এসেছেন বলে জানান। এদিন শ্বেতিঝোরার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

লাগাতার ভারী বৃষ্টি এবং সিকিমে মেঘভাঙা বৃষ্টিতে বাঁধ ভাঙার প্রভাব পড়ছে উত্তরবঙ্গের একাধিক এলাকায়। প্রাকৃতিক বিপর্যয়ে এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কালিম্পং-সিকিম। কালিম্পঙের তিস্তা বাজার ও মেল্লি এলাকায় ধস নামায় ১০ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ। কাদাজলে ডুবে গিয়েছে বহু গাড়ি। রাস্তা ভেঙে দু’ ফাঁক হয়ে গেছে। কোথাও কোথাও মুছে গিয়েছে জাতীয় সড়কের অস্তিত্ব। গাছ ভেঙে ঢুকে গিয়েছে বাড়ির ভিতরে। দোতলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে চুরমার। এদিন এলাকা পরিদর্শনে যান GTA চেয়ারম্যান অনীত থাপাও। পরিস্থিতি এতটা ভয়াবহ, তা ভাবতেও পারেননি বলে তিনি জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget