এক্সপ্লোর

WB Municipal Election 2022: জয়নগর-মজিলপুরে গুলি চলার অভিযোগ, 'এমন কোনও ঘটনা ঘটেনি' দাবি তৃণমূলের

অন্যদিকে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি গুলি চলার কোনও ঘটনা ঘটেনি। একই সঙ্গে পুলিশের দাবি গুলি চলার কোনও অভিযোগ জমা পড়েনি। 

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর (Jaynagar)-মজিলপুরে (Majilpur) ডিসিআরসি-র কাছে গুলি চলার অভিযোগ উঠেছে। কংগ্রেস (Congress) প্রার্থীর দেওয়া ভিডিওয় গুলির শব্দ শোনা গিয়েছে। সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল (TMC), দাবি ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কুমারেশ ঘোষের। অন্যদিকে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের দাবি গুলি চলার কোনও ঘটনা ঘটেনি। একই সঙ্গে পুলিশের দাবি গুলি চলার কোনও অভিযোগ জমা পড়েনি। 

জয়নগর-মজিলপুরে ডিসিআরসির কাছে গুলি চালানোর অভিযোগ! কংগ্রেসের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। কংগ্রেস প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগে কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে হাতাহাতির উপক্রম হয়।

আচমকা তীব্র আওয়াজ। শব্দ মিলিয়ে যাওয়ার আগেই ফের কানফাটা আওয়াজ। আতঙ্কে প্রাণভয়ে পালালেন এলাকার বাসিন্দারা। ভোট চলাকালীন জয়নগর-মজিলপুরে উঠল গুলি চালানোর অভিযোগ!

কংগ্রেস প্রার্থীর দেওয়া ভিডিওয় ঘিরে তীব্র হয়েছে চাপানউতোর। কংগ্রেসের দাবি, DCRC-র কাছে একাধিকবার গুলি চালানো হয়। ভিডিরওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কংগ্রেসের অভিযোগ, বুথ দখলের চেষ্টা করে তৃণমূলের বহিরাগতরা। বিরোধীরা প্রতিরোধ করলে গুলি চালানো হয়। 

জয়নগর মজিলপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী কুমারেশ ঘোষের কথায়, আমাদের মারধর করে। আমি চলতে আসে বাধ্য হই। ডিসিআরসির সামনে প্রতিরোধ করলে তৃণমূলের বাহিনী গুলি চালাতে শুরু করে। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। 

জয়নগরের কোথাও গুলি চলেনি বলে দাবি করেছে তৃণমূল। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস জানিয়েছেন, বিরোধীদের পায়ের তলায় মাটি নেই বলে এমন অভিযোগ করছে। কোথাও বোমা, গুলি চলেনি। অবাধ-শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসুর দাবি, এমন কোনও খবর পাওয়া যায়নি। আমরা ভেরিফাই করছি। এখনও পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। 

গুলি চলার অভিযোগ ঘিরে যখন জয়নগরে তুলকালাম কাণ্ড, তখন ১১ নম্বর ওয়ার্ডে কার্যত হাতাহাতিতে জড়ান কংগ্রেস ও তৃণমূল প্রার্থী! বুথের বাইরে একে অপরের দিকে তেড়ে যান দুই প্রার্থী।

দলীয় এজেন্টকে তৃণমূল বাধা দিচ্ছে। এমন অভিযোগ পেয়ে ১২১ নম্বর বুথে যান ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুজিত সরখেল। এরপরই তৃণমূল প্রার্থীর সঙ্গে বচসায় জড়ান তিনি। 

জয়নগর মজিলপুরের ১১ নম্বর ওয়ার্ডের তিনবারের কংগ্রেস কাউন্সিলর সুজিত সরখেল। গত পুরভোটের পর, দলবদলের জেরে একের পর এক পুরসভা হাতছাড়া হলেও, একমাত্র জয়নগরে ছিল কংগ্রেসের বোর্ড।

পুরসভার চেয়ারম্যান ছিলেন সুজিত সরখেল। আর চেয়ারম্যানের ওয়ার্ডেই তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। জয়নগর মজিলপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী নবগোপাল গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কংগ্রেসের লোকেরা গন্ডগোল করছিল। প্রচার করছিল আমরা প্রতিবাদ করি। প্রার্থী নিজের চশমা ভেঙে দিয়ে অভিযোগ করছে। ভোট বানচাল করতে এটা করছে।

শতাধিক পুরসভার ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।  জয়নগরে DCRC-র কাছে গুলি চলার অভিযোগ ঘিরে তুঙ্গে উঠল তরজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget