এক্সপ্লোর

Municipal Election 2022 : আজ ৪ পুরসভায় নির্বাচন, আসানসোলে অশান্তি সাত সকালেই

ভোট শুরুর আগেই আসানসোলে অশান্তির খবর পাওয়া গিয়েছে। অনুষ্ঠান বাড়িতে বহিরাগতদের রাখার অভিযোগে বিজেপি বিক্ষোভ দেখায়।

কৌশিক গাঁতাইত, আসানসোল : মিশ্র ভাষাভাষীর শিল্পশহর আসানসোলে আজ পুরভোট। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম এই পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী।

সাতসকালে ভোট শুরুর আগেই আসানসোলে অশান্তির খবর পাওয়া গিয়েছে। অনুষ্ঠান বাড়িতে বহিরাগতদের রাখার অভিযোগে বিজেপি বিক্ষোভ দেখায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ২০ ও ২২ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থী প্রসেনজিৎ মণ্ডল ও শুভাশিস দাসকে আটক করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।

অন্যদিকে, আসানসোল দক্ষিণ থানা এলাকার ৪১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ভৃগু ঠাকুরের ঘনিষ্ঠ এক বিজেপি কর্মীকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি। আসানসোলের ৩৩ নম্বর ওয়ার্ডে রানিগঞ্জের ৮ নম্বর বুথে উত্তেজনা। তৃণমূল প্রার্থী ও তাঁর এজেন্ট আসার আগেই সিপিএম প্রার্থীর এজেন্টকে নিয়ে মক পোল শুরু করে দেওয়ার অভিযোগ উঠল সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। এর জেরে ভোট শুরু করতে বাধা দেন তৃণমূল প্রার্থীর এজেন্ট। মিনিট পনেরো বন্ধ থাকে ভোটগ্রহণ। সেক্টর অফিসারের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে গোটা বিধানগর পুর-এলাকাকে ৪৮টি সেক্টরে ভাগ করা হয়েছে। মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ। এরই মধ্যে গতকাল লেকটাউন থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। বিজেপি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত ১৭ নম্বর ওয়ার্ডে। এখানে আবার কোনও বুথই স্পর্শকাতর নয়। এরপরও মোতায়েন প্রায় সাড়ে ৭০০ পুলিশ। 

কড়া নিরাপত্তার চাদরে মোড়া উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। ৪৭টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ। প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি পুরসভার ১৭ শতাংশ বুথ স্পর্শকাতর। মোতায়েন থাকবে ২ হাজারের বেশি পুলিশ কর্মী। নিরাপত্তার সার্বিক দায়িত্বে আইপিএস ভি পি সিং। 




 

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget