এক্সপ্লোর

Municipal Poll 2022 : "পুলিশ টিএমসি-র ক্যাডারের মতো", পুরভোটের অশান্তি নিয়ে তোপ দিলীপের; আক্রমণ সুজনেরও

Municipal Poll 2022: সকাল থেকে চার পুরসভার বিভিন্ন বুথ থেকে আসছে একের পর এক অভিযোগ।

কলকাতা : আজ সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াল পুরভোট ঘিরে। বিধাননগর (Bidhannagar) ও আসানসোলে (Asansol) একের পর এক অভিযোগ ওঠে। বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ থেকে শুরু করে বুথের মধ্যে দুই দলের প্রার্থীর মধ্যে হাতাহাতি সহ একের পর এক ঘটনা সামনে এসেছে। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

দিলীপ ঘোষ বলেন, "মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেইজন্য কেন্দ্রীয়বাহিনী চাওয়া হয়েছিল। কিন্তু, সকাল থেকে দেখা যাচ্ছে...এত ভুয়ো ভোটার এসেছে । রিপোর্টাররা ভুয়ো ভোটার ধরছেন, কিন্তু পুলিশকে দেখা যাচ্ছে না। এজন্য আমরা বলেছিলাম, পুলিশ থাকলে ভোট হবে না। পুলিশও টিএমসি-র ক্যাডারের মতো। গন্ডগোল, মারপিট, আমাদের কর্মীদের আটকানো, ভয় দেখানো -সব চলছে। এটা শান্তিপূর্ণ ভোট নয়।"

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "সরকার নির্বাচন না করার তালে ছিল। তৃণমূল নির্বাচন না করার তালে ছিল। চারটি পুরসভাতেই মানুষের উৎসাহ খুব ভাল। তাতে তৃণমূল ভয় পেয়ে, মানুষ যেতে ভোট দিতে না পারে তাই কলকাতার মতো ছাপ্পা দেওয়ার চেষ্টা করছিল। আমি তো দেখলাম কোথায় একটা হাতে ঘোষ ধরেছে, বলছে না না আমার টাইটেল দাস বলে। নাম ঘোষ, লোকে নাকি দাস বলে। এও চলছে। সে তৃণমূলের ক্যাম্পে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জবরদস্তি করার চেষ্টা করছে তৃণমূল। এটা কখনও মানুষ মানবে না। মানুষ প্রতিরোধ করেই ভোট দিচ্ছে।"

আরও পড়ুন ; জামুড়িয়ায় সিপিএম প্রার্থীকে ভয় দেখাতে গুলি ; ফেসবুক লাইভে অভিযোগ প্রার্থীর-মেয়ের

আজ আসানসোলের ১২ নম্বর ওয়ার্ডের জামুড়িয়ার (Jamuria) শ্রীপুর বয়েজ হাইস্কুলের বুথ দখলের চেষ্টা, গ্রামবাসীরা বাধা দেওয়ায় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি, ফেসবুক লাইভে অভিযোগ সিপিএম প্রার্থী দয়াময় বাউড়ির মেয়ের। পাল্টা সিপিএম প্রার্থীর বিরুদ্ধেই গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের। 

এর আগে আসানসোল পুরসভার (Asansol Municipality) ১৫ নম্বর ওয়ার্ডে বুথ দখলে বাধা দেওয়ায় বিজেপি প্রার্থী (BJP Candidate) আদর্শ শর্মার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 

বিধাননগরেও সকাল থেকে দফায় দফায় উত্তেজনার খবর পাওয়া যায়।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget