এক্সপ্লোর

WB Municipal Election 2022 Live Updates: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভোট চার পুরসভায়, জানাল কমিশন

WB Municipal Corporation Election 2022 Live Updates: আজ পুরভোট বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে। চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটে...

Key Events
WB Municipal Election 2022 Live Updates: MC Poll for Chandanagar, Bidhannagar, Asansol, Siliguri voting percentage WB Municipal Election 2022 Live Updates: বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভোট চার পুরসভায়, জানাল কমিশন
প্রতীকী ছবি

Background

আজ আসানসোল, শিলিগুড়ি, বিধাননগর ও চন্দননগর পুরসভায় ভোট। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণের ব্যবস্থা।

বিধাননগরে ভোট হচ্ছে ৪১টি ওয়ার্ডে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম আসানসোল পুরসভায় মোট ওয়ার্ড ১০৬টি। নিরাপত্তার দায়িত্বে ৩ হাজার ১৪২ জন পুলিশ কর্মী। ৩৩ ওয়ার্ডের চন্দননগর পুরসভায় ভোট হচ্ছে ৩২টিতে। কড়া নিরাপত্তার চাদরে মোড়া উত্তরবঙ্গের গেটওয়ে শহর শিলিগুড়ি। ৪৭টি ওয়ার্ডে আজ ভোটগ্রহণ।

বিধাননগরে গত পুর নির্বাচনে (Last Municipality Election) নজিরবিহীন অশান্তির পুনরাবৃত্তি ঠেকানোই এবার পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। ভোট অবাধ ও শান্তিপূর্ণ (Peaceful Vote) রাখার লক্ষ্যে চলে নাকাতল্লাশি, রুটমার্চ। লেকটাউন থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গ্রেফতার ২। 

লেকটাউনের (Laketown) গোলাঘাটায় নাকা তল্লাশির সময় উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। গ্রেফতার হয়েছে ২ দুষ্কৃতী। নাকা তল্লাশি চলার সময় দুই বাইক আরোহীকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। ধৃত দুজনেই কাঁকুড়গাছি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, ওই দু’জনের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 

গতকাল সকাল থেকে সল্টলেকের বিভিন্ন এন্ট্রি পয়েন্টে চলে পুলিশের নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে পরীক্ষা করে দেখা হয়।  কোথায়, কী উদ্দেশ্যে সল্টলেকে যাচ্ছেন, তা জানাতে হয় গাড়ির চালককে। এরইমধ্যে সল্টলেকের বিভিন্ন জায়গায় শুরু হয় রুটমার্চ। 

বিধাননগরে ভোটের আগে অশান্তি। ২৭ নম্বর ওয়ার্ডে এক সিপিএম নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দু’দফায় হামলা হয় বলে অভিযোগ সিপিএম নেতা তাপস মাঝির। বাড়ির জানলার কাচ ভাঙা হয়। তবে অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়।

বহিরাগত অভিযোগে এক যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ায় আসানসোলের ৫৩ নম্বর ওয়ার্ডে। তৃণমূলের অভিযোগ, ভগৎ সিং মোড়ের কাছে দুর্গাপুরের বাসিন্দা এক যুবককে বেধড়ক মার।

শিলিগুড়িতেও পুরভোট। বিভিন্ন জায়গায় চলে নাকা তল্লাশি। প্রশাসন সূত্রে খবর, পুরভোটের দিন প্রায় ২ হাজার ৩০০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে শিলিগুড়িতে। মোট বুথের সংখ্যা ৫৯৪। 

পুরভোটের প্রস্তুতি সারা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চন্দননগর কমিশনারেট এলাকা। আজ চন্দননগরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে ভোট হচ্ছে। ১টি ওয়ার্ডে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত। মোট ভোটগ্রহণকেন্দ্র ১৭৩টি।  

 

22:24 PM (IST)  •  12 Feb 2022

Municipal Poll 2022 : বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণ ভোট চার পুরসভায়, জানাল কমিশন

দু'-একটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া, শান্তিপূর্ণ ভোট হয়েছে। চার পুরসভার ভোট নিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন।

21:57 PM (IST)  •  12 Feb 2022

WB Municipal Election 2022 : শিলিগুড়িতে দফায় দফায় ছড়াল উত্তেজনা, তুঙ্গে শাসক-বিরোধী তরজা

কোথাও বুথে বহিরাগত ঢোকানোর অভিযোগ। কোথাও ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার চেষ্টা। কোথাও ভোটারদের চা খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। শিলিগুড়ির বিধায়ক, প্রাক্তন মেয়র ও প্রাক্তন মন্ত্রী - ৩ হেভিওয়েট ওয়ার্ডে  সকাল থেকে দফায় দফায় ছড়াল উত্তেজনা। তুঙ্গে শাসক-বিরোধী তরজা।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget