এক্সপ্লোর

WB Municipal Election Result 2022: শিলিগুড়িতে প্রেস্টিজ ফাইটে এগিয়ে গৌতম দেব, উচ্ছ্বাস তৃণমূল কর্মীসমর্থকদের

WB Municipal Election Result 2022: ভোট গণনার প্রবণতা অনুযায়ী, এই পুরসভার ৪৬ আসনের অধিকাংশেই এগিয়ে তৃণমূল। ৩৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব (Goutam Deb)।  

শিলিগুড়ি (দার্জিলিং):  রাজ্যে চার পুরসভার ভোট গণনা (West Bengal Municipal Election 2022 Results) চলছে। গণনার শুরু থেকেই প্রবণতা অনুযায়ী, সবকটি পুরসভাতেই দাপট দেখাচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। ব্যতিক্রম নয় উত্তরবঙ্গের দার্জিলিংয়ের শিলিগুড়ি পুরসভা (Siliguri)। এতদিন পর্যন্ত এই পুরসভা তৃণমূলের কাছে অধরাই ছিল। ভোট গণনার প্রবণতা অনুযায়ী, এই পুরসভার ৪৬ আসনের অধিকাংশেই এগিয়ে তৃণমূল। ৩৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী গৌতম দেব (Goutam Deb)।  গত বিধানসভা ভোটে পরাজিত হওয়া সত্ত্বেও তাঁকে শিলিগুড়ি (Siliguri) পুরসভার প্রশাসক করেছিল তৃণমূল সরকার। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের (Goutam Deb) কাছে এবারের পুরভোট যথার্থ অর্থেই ছিল প্রেস্টিজ ফাইট। নিজেকে জিতে দেখাতে তো হবেই। সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ঘাসফুল ফোটানোর গুরু দায়িত্ব রয়েছে তাঁরই কাঁধে।

বিধানসভা ভোটে তৃণমূলের রেকর্ড আসনে জয়। কলকাতা পুরভোটে ঘাসফুল শিবিরের নজিরবিহীন সাফল্য। এসব যদি হয় অ্যাডভান্টেজ, তাহলে কাঁটায় ভরা চ্যালেঞ্জ ছিল অতীতের দুটি রেকর্ড। এবার বিধানসভা ভোটে সবুজ সুনামির মধ্যেও ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে বিজেপির কাছে হারতে হয়েছে গৌতম দেবকে। আর দ্বিতীয় চিন্তা হল, ২০১১ সাল থেকে তৃণমূল রাজ্যে ক্ষমতায় থাকলেও, শিলিগুড়ি পুরসভায় এখনও ঘাসফুল ফোটানো সম্ভব হয়নি। 
শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হলেও, গৌতম দেবের কাঁধে দায়িত্ব ছিল এবার অনেক বেশি। বিধানসভা ভোটে হারের ধাক্কা সামলে পুরভোটে নিজেকে জেতানোর তাগিদ তো আছেই, সেই সঙ্গে শিলিগুড়ি পুরসভার বাকি ৪৬টি ওয়ার্ডেও দলের নির্বাচন পরিচালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।  
শিলিগুড়ির পুরসভার ৬ বারের কাউন্সিলর। উত্তরবঙ্গ উন্নয়ন এবং পর্যটন বিভাগের প্রাক্তন মন্ত্রী, অভিজ্ঞতার ভাণ্ডারে যেন বিবিধ রতন। এসব সুবিধা ও অসুবিধার মধ্যেই ছিল এবারের তাঁর লড়াই। 
ইতিমধ্যে শিলিগুড়ির ২০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের অভয়া বসু। শিলিগুড়ির ২৩ নং ওয়ার্ডে জয়ী তৃণমূলের লক্ষ্মী পালশিলিগুড়ির ৪৭ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমর আনন্দ দাস। শিলিগুড়ির ১৬ নং ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের সুজয় ঘটক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, হাতে চ্যানেল নিয়ে ৭ তলার মেডিসিন বিভাগ থেকে কীভাবে উধাও ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget