এক্সপ্লোর

WB Municipal Elections: বুথের সামনে খণ্ডযুদ্ধ তৃণমূল-বিজেপি-র, বন্দুক কাঁধে নিয়েও অসহায় পুলিশ

WB Municipal Elections: রবিবার বকেয়া পুরভোট ঘিরে সকাল থেকেই অশান্তি, হিংসার খবর উঠে আসছে। এমন পরিস্থিতিতে দুপুরে আচমকাই কৃষ্ণনাথ কলেজের সামেন ধুন্ধুমার শুরু হয়।

রাজীব চৌধুরী, বহরমপুর: আর অশান্তির অভিযোগ নয়, পুরভোট (WB Municipal Polls 2022) চলাকালীন এ বার বহরমপুরে (Berhampore Municipal Polls)মুখোমুখি সংঘর্ষে জড়াল তৃণমূল (TMC) এবং বিজেপি (BJP)। কৃষ্ণনাথ কলেজের সামনে দু’পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। চলে ধাক্কাধাক্কি, হাতাহাতি এবং মারধর। অশান্তি চলাকালীন তাতে জড়িয়ে পড়েন দুই মহিলাও। পরিস্থিতি সামাল দিতে নেমে কার্যত অসহায় দেখায় সেখানে মোতায়েন এক বন্দুকধারী পুলিশকর্মীকে।

রবিবার বকেয়া পুরভোট ঘিরে সকাল থেকেই অশান্তি, হিংসার খবর উঠে আসছে। এমন পরিস্থিতিতে দুপুরে আচমকাই কৃষ্ণনাথ কলেজের সামেন ধুন্ধুমার শুরু হয়। পরস্পরের দিকে তেড়ে যান দুই শিবিরের কর্মী-সমর্থকরা। শুরু হয় ধস্তাধস্তি, হাতাহাতি। ঝামেলার মধ্যে ছুটে যান দুই মহিলাও। 

প্রকাশ্য রাস্তায় এমন অশান্তিতে অস্বস্তিতে পড়ে পুলিশ। বন্দুকধারী এক পুলিশকর্মী দু’পক্ষকে সংযত করার চেষ্টা করেন। কিন্তু তাঁকে ঠেলে সরিয়েই চলে খণ্ডযুদ্ধ। এলাকায় একটি বুথের বাইরে এই ঘটনা ঘটে। ফলে সেই সময় রাস্তায় তেমন পুলিশের সংখ্য়াও কম ছিল তুলনামূলক। ফলে তাণ্ডবকারীদের মাঝে পড়ে অসহায় অবস্থায় দেখা যায় ওই পুলিশকর্মীকে। দীর্ঘ চেষ্টার পর দু’পক্ষকে শান্ত করা যায়। 

আরও পড়ুন: WB Municipal Election 2022: 'এলাকায় দাপাচ্ছে বহিরাগতরা, প্রতিবাদ করলেই মারধর করছে', টিটাগড়ে সরব এলাকাবাসীরা।Bangla News

তবে শুধু ওই এলাকাতেই নয়, এ দিন সকাল থেকে বহরমপুরের একাধিক জায়গা থেক অশান্তির খবর উঠে এসেছে। শাসকদলের সঙ্গে হাতাহাতি, মারামারিতে জড়িয়েছে কংগ্রেস এবং বিজেপি। একাধিক বুথে কংগ্রেসের এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগও ওঠে। খবর পেয়ে ছুটে আসতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে। সেখানে কংগ্রেসের এক কর্মীকে মেরে কানও ফাটিয়ে দেওয়া হয় বলে তৃণমূলের অভিযোগ।

এমনকি অশান্তির সময় ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমকেও হেনস্থার শিকার হতে হয়। কোথাও ক্যামেরা চাপা দেওয়ার চেষ্টা করেন অশান্তি বাঁধানো লোকজন। কোথাও আবার থবি তুলতেও বাধা দেওয়া হয়। বিপুল সংখ্যক পুলিশ নামিয়ে ভোট করানোর পরেও, এমন পরিস্থিতি তৈরি হওয়ায় তাই প্রশাসন এবং কমিশন, দুই পক্ষকেই দুষছেন বিরোধীরা। ভোটের নামে সন্ত্রাস চলছে বলে অভিযোগ অধীরের।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget