এক্সপ্লোর

WB Municipal Polls 2022: ১৪ ফেব্রুয়ারি ভোটগণনা চার পুরসভার, জানাল নির্বাচন কমিশন

WB Municipal Polls 2022: প্রথমে ২২ জানুয়ারি ওই চার পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল। সেই মতো আদর্শ নির্বাচনী আচরণবিধিও চালু হয়ে গিয়েছিল। করোনা পরিস্থিতিতে তা পিছনো হয়।

কলকাতা: রাজ্যে বকেয়া চার পুরসভার (WB Municipal Polls) ভোটগণনা ১৪ ফেব্রুয়ারি। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ১২ ফেব্রুয়ারি ওই চার পুরসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। ভোটগ্রহণ বিধাননগর, চন্দননগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভা কেন্দ্রে। করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণ পিছিয়েছে ওই চার কেন্দ্রেই।

প্রথমে ২২ জানুয়ারি ওই চার পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল। সেই মতো আদর্শ নির্বাচনী আচরণবিধিও চালু হয়ে গিয়েছিল। জোরকদমে প্রচার চালাচ্ছিলেন শাসক-বিরোধী সব দলই। কিন্তু নতুন বছরের শুরু থেকে যে ভাবে লাফিয়ে লাফিয়ে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছিল, তাতে বকেয়া পুরভোট ঘিরে সিঁদুরে মেঘ দেখছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিরোধী শিবির থেকেও ভোট পিছনোর দাবি উঠছিল। 

সেই নিয়ে টানাপোড়েন চলাকালীন পুরভোট পিছনোর দাবিতে মামলা জমা পড়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। সেখানে রাজ্য এবং কমিশনের মধ্যে দায় ঠেলাঠেলি শুরু হয়। রাজ্ জানায়, নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনও এক্তিয়ারই নেই রাজ্যের। কী করা উচিত, তা কমিশনকেই ঠিক করতে হবে। অন্য দিকে, কমিশন জানায়, জরুরি পরিস্থিতিতে ভোট পিছনোর বিধান রয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। সে ক্ষেত্রে রাজ্যকে বিপর্যয় ঘোষণা করতে হবে। 

আরও পড়ুন: Durgapur: "স্কুল খুলতে হবে", প্ল্যাকার্ড হাতে রাস্তায় স্কুল পড়ুয়া-শিক্ষকরা | Bangla News

আদালতে যখন এই বিতর্ক চলছে, সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক এবং ধর্মীয় কর্মসূচি পিছিয়ে দেওয়ার পক্ষে তিনি। অভিষেকের এই মন্তব্যে হইচই পড়ে যায় দলের অন্দরেই। আদালতে যখন পুরভোট নিয়ে জবাবদিহি করতে হচ্ছে সরকারকে, সেই সময় শাসকদলের নেতার মুখে এমন মন্তব্য শোভা পায় না বলে প্রকাশ্যেই সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

এর পরই রাজ্যের সুপারিশে তিন সপ্তাহের জন্যে বকেয়া চার কেন্দ্রের পুরভোট পিছনোর সিদ্ধান্ত নেয় কমিশন। তবে ভোটগ্রহণের দিন জানানো হলেও, গণনার নির্ঘণ্ট নিয়ে ধন্দ ছিল। এ দিন তা পরিষ্কার ভাবে জানিয়ে দিল কমিশন। কোভিড বিধি মেনে প্রার্থীদের প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget