এক্সপ্লোর

“তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে...'' রাজ্যে তৃণমূলের হারের পরও বিধায়কের হুমকি ! পুলিশ আসতেই পায়জামা ছিঁড়ে দৌড়

Dilip Mondal : পালাতে গিয়ে ছিঁড়ে যায় তাঁর পাজামাও। পরে পুলিশের চোখে ধুলো দিতে বদলে ফেলেন পোশাকও। পৈলানের বাড়িতে পুলিশি অভিযানের পর সামনে এল তাঁর পালানোর সিসিটিভি ফুটেজ....

পুলিশ এলাকায় ঢুকেছে, সেই খবর পেয়েই বাগানবাড়ির জানালা টপকে  একেবারে সিনেমার কায়দায় পালালেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ( Dilip Mondal )। একেবারে খালি পায়ে পালানোর সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। শুধু তাই নয়, পালাতে গিয়ে ছিঁড়ে যায় তাঁর পাজামাও। পরে পুলিশের চোখে ধুলো দিতে বদলে ফেলেন পোশাকও।

পুলিশ আসতেই পগারপার তৃণমূল বিধায়ক

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ। কিন্তু তার আগেই পিছনের জানালা দিয়ে পালিয়ে যান তিনি। পুলিশ সূত্রে দাবি, সকাল প্রায় ৯টা ৪ মিনিট ৫৪ সেকেন্ড নাগাদ বাড়ির পিছনের অংশ থেকে জানালা টপকে বেরিয়ে যেতে দেখা যায় দিলীপ মণ্ডলকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাজামা-পাঞ্জাবি পরে খালি পায়ে দ্রুত এলাকা ছাড়ছেন তিনি।

পরিচয় লুকোতে বদলে ফেললেন পোশাক

পালানোর পর যাতে সহজে তাঁকে চিহ্নিত করা না যায়, সেই কারণেই পোশাক বদলে ফেলেন তৃণমূল বিধায়ক বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, এলাকার এক ব্যক্তির কাছ থেকে আকাশি রঙের টি-শার্ট জোগাড় করে পরে নেন তিনি। পোশাক বদলের পর একটি নির্মীয়মাণ কাঠামোর পাশ দিয়ে ড্রেন, জলাজমি এবং মাঠ পেরিয়ে ডায়মন্ড হারবার রোডের দিকে পালান দিলীপ মণ্ডল। পুলিশের দাবি, পালানোর পুরো রুটই সিসিটিভিতে ধরা পড়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করেও তাঁর খোঁজ চালানো হচ্ছে।

খালি পায়ে দেখে চটি দিলেন স্থানীয় বাসিন্দা!

সূত্রের খবর, খালি পায়ে দৌড়তে দেখে এলাকার এক বাসিন্দা তাঁকে চটি দেন। সেই দৃশ্যও তদন্তকারীদের নজরে এসেছে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে কথা বলতে শোনা গিয়েছিল দিলীপ মণ্ডলকে। দিলীপ বলেছিলেন, “তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তাঁকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডল কে?” এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। এরপর তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় বলে সূত্রের খবর। বাড়ি থেকে পালিয়ে গেলেও, সোশাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন তৃণমূল বিধায়ক। ফেসবুকে পোস্ট করে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও বিজেপির উদ্দেশে হুমকি দিয়েছিলেন বিষ্ণুপুরের 
তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এরপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় FIR দায়ের হয়। বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছোয় পুলিশ। কিন্তু, তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক।                            

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Kali Puja Unknown Story: রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
রাতে মন্দির থেকে ঘুরতে বেরোতেন কালীমূর্তি, শাড়িতে লেগে থাকত চোরকাঁটা! অবাক করা এক লোকশ্রুতি
Suvendu Adhikari : নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন শিক্ষক নিযুক্ত হলে 'প্রত্যক্ষ রাজনীতি করতে পারবেন না', ঘোষণা মুখ্যমন্ত্রীর
South 24 Pargana: নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের
নদী ভাঙনের জেরে আতঙ্কের আবহ বাসন্তীতে, নদী বাঁধে বিরাট ফাটল, সরানো হচ্ছে স্থানীয়দের

ভিডিও

Suvendu Adhikari |
BJP TMC Clash |
Suvendu Adhikari |
TMC News:
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget