এক্সপ্লোর

West Bengal Final Voter List : চূড়ান্ত তালিকা প্রকাশ আজই, ঠিক এই কারণে তৈরি পুলিশও, কী জানালেন ভারপ্রাপ্ত DG

West Bengal SIR final voter roll : SIR প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। একেবারে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে।

রঞ্জিত সাউ, পার্থ প্রতিম ঘোষ, কলকাতা : গত কয়েকমাস ধরে SIR নিয়ে চলেছে প্রবল টানাপোড়েন। অবশেষে শনিবার তার ফাইনাল রেজাল্ট । শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।  তবে লজিকাল ডিসক্রিপেন্সির গেরোয় এখনও ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি ঝুলে রয়েছে।  তাই SIR প্রক্রিয়া থামছে না, তা চলতেই থাকবে। একেবারে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে।

SIR-এর আগে পশ্চিমবঙ্গে ৭ কোটি ৬৬ লক্ষ ভোটার ছিল। খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। অর্থাৎ এখন ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষ। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে তাতে এই ৭ কোটি ৮ লক্ষ নামই থাকছে।

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ব্যাখ্যা করলেন, '৭ কোটি ৮ লক্ষের নামই বেরোবে। ফর্ম ৬-এ যে নিষ্পত্তি হয়েছে মাঝখানে, ওই ফিগার অ্যাড হবে, ফর্ম ৭ কিছু কম হয়েছে, ওটা বাদ হবে। যারা ফর্ম ৬-এ অ্যাড হয়েছে, ওটা যোগ হয়ে যাবে। যে পুরনো তালিকা থেকে ডিলিট হয়েছে, ওখানে লেখা হবে 'ডিলিটেড'। সুপ্রিম কোর্টে যে নির্দেশ হয়েছে, এরকম তো আগে কোনওদিন তালিকা হয়নি যেখানে, অ্যাজুডিকেশন হচ্ছে। ওখানে লেখা হবে 'আন্ডার অ্যাজুডিকেশন'। অর্থাৎ ভোটার তালিকায় ভাগ করা থাকছে ক্যাটিগরি। যাদের নাম বাদ যাচ্ছে, তাদের নামের পাশে 'Deleted' লেখা থাকবে। 

আর প্রায় ৬০ লক্ষ, যাদের নথি জুডিশিয়াল অফিসাররা খতিয়ে দেখছেন, তাঁদের নামের পাশে 'Under Adjudication' লেখা থাকবে। এরপর যত আবেদনের নিষ্পত্তি হবে, তাদের নাম পৃথক সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে ঢুকে জুড়ে যাবে মূল তালিকার সঙ্গে। অর্থাৎ শনিবার প্রকাশিত তালিকাই একমাত্র তালিকা নয়। এরপরও নাম যুক্ত হতে থাকবে।

এর মধ্য়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের একদিন আগেও, তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। SIR নিয়ে রাজনৈতিক উত্তাপের আবহে তৈরি রয়েছে পুলিশও। রাজ্য় পুলিশের ভারপ্রাপ্ত DG  পীযূষ পাণ্ডে জানিয়েছেন, 'আমরা পুলিশের পক্ষ থেকে একদম সজাগ আছি, যেন কোনও ভুলভ্রান্তি না হয়। কোনও এরকম গুজব না ছড়ায়, আমরা কিন্তু চেষ্টা করছি। প্রক্রিয়া চলছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। আমরা সব কিছুর ট্র্যাক রাখছি। আমরা নিরাপত্তা সুনিশ্চিত রাখতে সব জায়গায় সঠিকভাবে মোতায়েন(পুলিশ) রাখব যেন সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।'

মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে তালিকা বার হবে সেগুলি নিয়েই নির্বাচন হবে।

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
BJP News: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
Health Department:
"..বিনামূল্যে দিতে হবে", সরকারি হাসপাতালে কী নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget