এক্সপ্লোর

Madhyamik Result 2025: প্রকাশিত হল মাধ্যমিকের ফল, রেজাল্ট দেখতে ক্লিক করুন wb10.abplive.com-এ

WB Madhyamik Result: গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা ২২ ফেব্রুয়ারি শেষ হয়।

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ৯টা ৪৫ থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ। 

পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। প্রথম দশের মেধাতালিকা প্রকাশ করেছে পর্ষদ। যেখানে রয়েছে ৬৬ জনের নাম। পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৬.৪৬ শতাংশ। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা পাসের হার ৯২.৩০ পারসেন্ট। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। ওই জেলার পাসের হার ৯০.৫২ শতাংশ।                                                                 

এবছর প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে ছাত্র আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬, ৯৯.৪৩ শতাংশ। যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্য়ামন্দিরের ছাত্র অনুভব বিশ্বাস ও বাঁকুড়ার বিষ্ণুপুর হাই সকুলের ছাত্র সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর, ৬৯৪, ৯৯.১৪ শতাংশ। মাধ্যমিকে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৩, ৯৯ শতাংশ। কলকাতা থেকে প্রথম হয়েছে রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা রায়। 

 

কীভাবে দেখবেন রেজাল্ট? 

এবারও জীবনের প্রথম বড় পরীক্ষায় পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। মাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। সকাল ৯টা ৪৫ থেকে দেখা যাচ্ছে ফল।

  • প্রথমে তার জন্য ক্লিক করতে হবে wb10.abplive.com-এ
  • দিতে হবে রোল নম্বর এবং জন্ম তারিখ
  • তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে
  • তাহলেই ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোনের স্ক্রিনে

নির্দেশিকা জারি করে আগেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল এদিন সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র। নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তা সংগ্রহ করতে হবে স্কুলগুলিকে। এরপর স্কুল থেকে দেওয়া হবে মার্কশিট ও শংসাপত্র। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আজই দুপুরে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
Shahid Diwas 21 July : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget