এক্সপ্লোর

WBJEE 2025: আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল নয়, মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি

Education News: 'ওবিসি-A এবং ওবিসি-B অনুযায়ী যে মেধাতালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করা যাবে না' প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি কৌশিক চন্দ।

কলকাতা: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আজ করা যাবে না। প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। আজ বেলা দুটোয় রায় দেবেন বিচারপতি। 

পরীক্ষার তিন মাস পর রাজ্য জয়েন্টের ফল আজই প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু ফল প্রকাশের সময় জানানো হয়নি বোর্ডের তরফে। এদিন প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন, জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশ করা যাবে না। বিচারপতি আরও জানিয়েছেন, ওবিসি-A এবং ওবিসি-B অনুযায়ী যে মেধাতালিকা তৈরি করা হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশ করার আগে ওবিসি কারা সেই সুযোগ পাবেন এবং তার সংখ্যা কত হবে সেই নিয়ে একটা জটিলতা ছিলই। এই জটিলতার আবহে রাজ্যের তরফে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে একটি নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক বোর্ড সব পরীক্ষার্থীকে ক্যাটেগরি আপডেট করতে বলেন। সেই প্রেক্ষাপটেই আজ রেজাল্ট বেরোনোর কথা ছিল। এদিনই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ জানিয়ে দিলেন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আজ করা যাবে না। এটাও বলা হয়েছে যে ২২ মে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই অনুযায়ী ওবিসি তালিকার যে ৬৬টি সম্প্রদায় মেনে মেধাতালিকা প্রকাশ করা হবে। বাম আমলের যে বিধি, সেই তালিকা মেনেই জয়েন্টের ফল প্রকাশ করতে হবে।

চলতি বছর ২৭ এপ্রিল রাজ্য জয়েন্টের পরীক্ষা হয়। প্রায় সাড়ে তিন মাস হতে চলল, এখনও ফল প্রকাশ কবে হবে সেই উত্তর জানা নেই। উচ্চমাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার ফল ২ থেকে ৩ মাস আগে প্রকাশ হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে শঙ্কা রয়েছেন পরীক্ষার্থীরা। এর আগে জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছিল, সংরক্ষণ সংক্রান্ত মামলা জন্যই আটকে ছিল ফলপ্রকাশ। সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয় ৭ অগাস্ট। সেই কারণে পরীক্ষার্থীদের সোশ্যাল ক্যাটেগরিও আপডেট করতে বলা হয়। পরীক্ষার তিন মাস পরও ফলপ্রকাশ না হওয়ায় আদালতের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। সেই মামলায় পরীক্ষার ফল কবে বেরোবে তা জানতে চায় আদালত। এদিন ছিল সেই মামলার শুনানি। সেখানেই প্রাথমিক মৌখিক পর্যবেক্ষণে আদালত জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ আজ করা যাবে না।         

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget