এক্সপ্লোর

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় তুমুল ঝড়বৃষ্টি ৫ জেলায়, প্রবল দুর্যোগের জন্য জারি কমলা সতর্কতা

West Bengal Weather Update: আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ৮০.৪ মিলিমিটার। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি।

কলকাতা : পশ্চিমবঙ্গে দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করেছে, সেটি এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর অবস্থান করছে। এর জেরে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে দাবি, নিম্নচাপের প্রভাব দেখা যাবে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও। 

গতকাল গভীর রাতে, এই গভীর নিম্নচাপ কলিঙ্গপত্তনম অতিক্রম করেছে। সেটি এখন উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অংশের উপর অবস্থান করছে। ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই নিম্নচাপ। তারপর ক্রমশ দুর্বল হতে হতে শক্তি হারাবে এই নিম্নচাপ। তবে আপাতত অতি গভীর নিম্নচাপ সমুদ্র ছেড়ে অন্ধ্র উপকূলে অবস্থান করছে এবং তা এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলিতে বৃষ্টি চলবে আরও ২ দিন। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। 

আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বর্জ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার এক-দু'জায়গায় হতে পারে। দক্ষিণবঙ্গে ২৫ তারিখের পরে, অর্থাৎ আগামীকাল শুক্রবারের পরে ভারী বৃষ্টি, বর্জ্রপাতেরও সতর্কতা নেই। 

উত্তরবঙ্গে ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ-কমলা সতর্কতা, পাহাড়ে ভাসবে কোন কোন এলাকা ? 

আলিপুর আবহাওয়া দফতর আগামী ২-৩ ঘণ্টার জন্য কমলা সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর - এই জেলাগুলিতে ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget