এক্সপ্লোর

Weather Forecast: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, দোলের দিনই বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? কবে থেকে বাড়ছে গরম?

Weather Alert: দক্ষিণবঙ্গ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রঙের উৎসবে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে, কাল দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আজ এবং কাল সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গত চারদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি বেড়েছে।পাশপাশি জানা যাচ্ছে, উত্তরবঙ্গে দোলের আগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে হালকা তুষারপাত। তবে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্য আসামেও রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় এবং ৪ মার্চ বুধবার নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।                                                        

দক্ষিণবঙ্গ সকালের দিকে আংশিক মেঘলা আকাশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া এবং বেলায় পরিষ্কার আকাশ দক্ষিণবঙ্গে। রাতের তাপমাত্রা ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। শীতের আমেজ উধাও; বাড়বে উষ্ণতা

আগামী দুই দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৬-৭ দিন প্রায় একই রকম থাকবে। কলকাতায় ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রাতের পারদ বা সর্বনিম্ন তাপমাত্রা।  সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী দুই দিনে।                                  

উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত দার্জিলিংএ। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন।

আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। আগামী দু'দিন তাপমাত্রার পরিবর্তন না হলেও তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বুধবার থেকে।

কলকাতা আরও দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লো কলকাতায়। চার দিনে সাত ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে শহরে। আজ সকালে ২৫ ডিগ্রিতে কলকাতা। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে।

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget