এক্সপ্লোর

Weather Alert : পুজোর আগে পাকাপাকিভাবেই থামছে বৃষ্টি? বর্ষাবিদায় শুরু? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

পুজো আসছে। কেনাকাটা , হইচই, পেটপুজো - সব মিলিয়ে বাঙালির মনে পুজো এসে গিয়ছে। কিন্তু পুজোর আগে কি বৃষ্টির চোখরাঙানি শেষ হবে ?  আপাতত আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ শুক্রবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ঝাড়খন্ডে বর্ষা বিদায়ের পরিস্থিতি শুরু হয়েছে ।  আগামী দু দিনে ঝাড়খন্ড বিহার থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। তামিলনাডু উত্তরপ্রদেশ এবং অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শুক্র ও শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে । দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে অন্য জেলাতেও।

শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। কোনও কোনও জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে । তবে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।

 উত্তরবঙ্গের আবহাওয়া 

শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে উত্তর দিকের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

কলকাতার আবহাওয়া          

শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই । শনিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৬ শতাংশ। ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ২ মিলিমিটার।            

আপাতত বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় দুর্যোগের আশঙ্কা নেই।                         

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget