এক্সপ্লোর

Weather Update 28 April : প্রচণ্ড গরমের মধ্যেই কবে বৃষ্টি নামবে জানাল আবহাওয়া দফতর

Weather Update 28 April Update : আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মে মাসের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বুধবার বিকেলে হালকা হাওয়া, মেঘ উড়লেও কালবৈশাখীর দেখা মেলেনি। একটু গরম কমার আশায় শহরবাসী। তীব্র গরমে দক্ষিণবঙ্গের হাঁসফাঁস অবস্থা জারি। একটু বৃষ্টির জন্য যখন অপেক্ষায় শহরবাসী, তখন আরও কয়েকদিন এরকম পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে আশার কথা, সোমবার থেকে বৃষ্টিপাত হতে পারে। 

 কালনায় এক ব্যক্তির মৃত্যু
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে দহন জ্বালা বজায় থাকবেই। গরমে অসুস্থ হয়ে পূর্ব বর্ধমানের কালনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা
শনিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। 

আরও পড়ুন :

তীব্র গরমে জ্বরে পড়ছে শিশুরা, কী করবেন, কী করবেন না

এই পরিস্থিতিতে স্কুলে এগোল গরমের ছুটি। ২ মে থেকে সব  স্কুল কলেজে গরমের ছুটি শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মে মাসের শুরুর দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। তবে সব জেলায় বৃষ্টি হবে না। বৃষ্টি বেশি হলে রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' যদি সাইক্লোন আসে তাহলে আগে থেকে সতর্ক থাকতে হবে। জুন থেকে বিপর্যয় মোকাবিলায় কন্ট্রোল রুম তৈরি করতে হবে' 

পূর্ব ভারতে তাপপ্রবাহ, বিদ্যুত্‍ সঙ্কট
পূর্ব ভারতের বড় অঞ্চল জুড়ে চলছে বিদ্যুত্‍ সঙ্কট। তাপপ্রবাহের পরিস্থিতি চলায় অনেকটা বেড়েছে বিদ্যুত্‍-এর চাহিদা। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্যে শহর এবং গ্রামাঞ্চলে দেখা দিয়েছে তীব্র বিদ্যুত্‍ সঙ্কট। এই সব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের অনেকটা উপরে। 

এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে জারি থাকবে বৃষ্টি। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget