এক্সপ্লোর

Weather Update Today : কলকাতায় একধাক্কায় ৫ ডিগ্রি কমে গেল পারদ, ঝড়বৃষ্টি আসছে এই ৭ জেলায়

Weather Update : রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির জন্য। মঙ্গলবার বৃষ্টির রেশ কাটলেই তাপমাত্রা ফের বাড়বে। 

ঝিলম করঞ্জাই, কলকাতা : গুমোট গরম। মেঘে ঢাকা আকাশ। মাঝে মধ্যেই বৃষ্টি নামার পরিস্থিতি। রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোম ও মঙ্গলবারও । দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম দুই দিন।  উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির জন্য। মঙ্গলবার বৃষ্টির রেশ কাটলেই তাপমাত্রা ফের বাড়বে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে,  ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা ছত্তীসগঢ়ের বিদর্ভ ও কর্ণাটকের উপর দিয়ে গেছে।  অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা । ১০ এপ্রিল বুধবার এবং  ১৩ই এপ্রিল শনিবার দুটি পশ্চিমী ঝঞ্ঝা পরপর প্রবেশ করবে। 

দক্ষিণবঙ্গে সোমবার  দিনভর মেঘলা আকাশ থাকবে। হালকা ঝড় বৃষ্টি হবে সব জেলাতেই হবে। হতে পারে বজ্রপাত। দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমেছে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 
ঝড় বৃষ্টির বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ২৪  পরগনা , নদিয়া,  হুগলি, হাওড়া ,  বাঁকুড়া , পুরুলিয়াতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

 উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গের  উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরের সব জেলাতে আজ বৃষ্টি এবং ঝড় হতে পারে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।  বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা ও দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

 কলকাতার আবহাওয়া 
মূলত মেঘলা আকাশ আজ কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতায়। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে কলকাতায়। মঙ্গল ও বুধবার সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি।  

আরও পড়ুন :

আজ অমাবস্যা কাটলেই নবরাত্রি শুরু, মা দুর্গার কৃপায় কোন কোন রাশির কপালে সৌভাগ্যের জোয়ার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget