এক্সপ্লোর

Kolkata News: কমছে ফ্য়ানের স্পিড, চাদর জড়ানো কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

Weather Of Kolkata:কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): নভেম্বর গড়াতেই শীতের শিরশিরানি টেরি পেতে শুরু করেছে কলকাতা। দিন যত যাচ্ছে, ফ্যানের রেগুলেটরের স্পিড কমছে তত। এর পর কেমন থাকবে মহানগরের হাওয়া-বাতাসের মতিগতি? 
    কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature) ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬৭ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়ার পর থেকেই দুর্যোগ কেটে শিরশিরানি ফিরে এসেছিল দক্ষিণবঙ্গে। ফিরে এসেছিল শুষ্ক আবহাওয়ার মেজাজ।আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ।  আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৯ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার কথা। 
  ঘটনা হল, দুর্গাপুজোয় কম-বেশি বিক্ষিপ্ত বৃষ্টি দেখেছে কলকাতা। কালীপুজোর আগে আবার প্রবল হয়ে উঠেছিল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভ্রুকুটি। বস্তুত, আলোর উৎসবের সন্ধেয় স্যাঁতস্যাঁতে হাওয়া ও বৃষ্টিও হয়েছে এই শহরে। কিন্তু তার পর দিন থেকেই ভোল বদলাতে শুরু করে হাওয়া বাতাস। গত কাল দশবছরে রেকর্ড পারদ পতনের সাক্ষী ছিল কলকাতা। অক্টোবরের শেষে এই শহরের পারদ নেমেছিল ২০ ডিগ্রির নীচে। এর আগে ২০১২-র অক্টোবরে ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ওই বছর ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০১৮ সালে ২৭ অক্টোবর ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর।সেবার তাপমাত্রা নেমে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। 

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আরও পড়ুন:তোলা না দেওয়ায় অপবাদ, সামাজিক বয়কট! সোনারপুরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
West Bengal: 'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
Weather Update: ফের ঘনাচ্ছে দুর্যোগ, দুই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট
ফের ঘনাচ্ছে দুর্যোগ, দুই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget