এক্সপ্লোর

Kolkata Weather:বৃষ্টিভেজা মহানগর, আজ কেমন থাকবে আবহাওয়া?

Weather Of Kolkata: গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

কলকাতা: কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি মহানগরে বর্ষার আগমন বুঝিয়ে দিয়েছে। কিন্তু তার পর গত কয়েক দিন যাবৎ আবার বৃষ্টির দেখা মিলছিল না। বেড়েছে অস্বস্তি। টুকটাক বৃষ্টি হয়েছে বটে, এর পর কেমন থাকবে মহানগরের (Kolkata Weather) হাওয়া বাতাস? 
   গত কাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত পরশু সকাল সাড়ে আটটা থেকে গত কাল সকাল সাড়ে আটটা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে।  এদিকে তাপমাত্রার হেরফেরে  জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।
বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অস্বস্তি বাড়ে শহরের। মার্চে অবশ্য ছবিটা বদলে যায়। 
ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:অমানবিক ! রাস্তায় নাচতে না চাওয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন তরুণকে 'কটূক্তি, মারধর'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Assembly Election 2026: মাঝরাতে স্ট্রংরুমের বাইরে তৃণমূল-বিজেপি দ্বৈরথ, বিধাননগর কলেজের বাইরে উত্তেজনা!
মাঝরাতে স্ট্রংরুমের বাইরে তৃণমূল-বিজেপি দ্বৈরথ, বিধাননগর কলেজের বাইরে উত্তেজনা!
Falta News: চূর্ণবিচূর্ণ 'ডায়মন্ড মডেল', ফলতায় ফের ভোট ঘোষণার পরই অভিষেককে খোঁচা অমিত মালব্যর
চূর্ণবিচূর্ণ 'ডায়মন্ড মডেল', ফলতায় ফের ভোট ঘোষণার পরই অভিষেককে খোঁচা অমিত মালব্যর
Kunal Ghosh: 'অতি পাকামি করতে গেছেন', কালীঘাট থানার সাসপেন্ডেড ওসি প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ
'অতি পাকামি করতে গেছেন', কালীঘাট থানার সাসপেন্ডেড ওসি প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ
Abhishek Banerjee: 'দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না', ফলতার পুরো ভোট বাতিল, হুঙ্কার অভিষেকের
'দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না', ফলতার পুরো ভোট বাতিল, হুঙ্কার অভিষেকের

ভিডিও

Sukanta Majumdar: ‘আমি এক TMC নেতাকে চিনি, তিনি বলেছেন আমরা ১০০টা পেলেই অনেক’, কটাক্ষ সুকান্ত মজুমদারের
Election Commission of India: লক্ষ্য 'ভয়মুক্ত' গণনাকেন্দ্র, অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন
Abhishek Banerjee: 'জয়ের ব্যবধান কম হলে, আবার পোস্টাল ব্যালট গোনাবেন', বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
West Bengal Election 2026: আগ্নেয়াস্ত্র হাতে ছবি দিয়ে বিতর্কে কালীঘাট থানার OC, এই প্রসঙ্গে শশী পাঁজা কী বললেন?
Mamata Banerjee: 'ভোটে যাঁরা মার খেয়েছেন, তাঁদের পুরস্কৃত করব', গণনার আগে দলের সকলকে বললেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget