এক্সপ্লোর

Kolkata Weather:বর্ষশেষে আর কয়েকদিন, ঠিক কতটা জাঁকিয়ে ঠান্ডা মহানগরে?

Weather Of Kolkata:আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে গত কয়েকদিনে চড়েছে পারদ। গত কাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

কলকাতা: ডিসেম্বরের প্রথম সপ্তাহ শীতের কামড় ভালই টের পেয়েছিল কলকাতা (Kolkata Weather)। দ্বিতীয় সপ্তাহেও সেই জের বজায় ছিল। কিন্তু বছরের শেষ পর্ব যতই এগিয়ে আসছে, ততই যেন শীতের (Kolkata Winter) কামড় কমছে। এর পর কেমন থাকবে মহানগরের হাওয়া বাতাস?
   আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে গত কয়েকদিনে চড়েছে পারদ। গত কাল কলকাতার সর্বনিম্ন (Lowest Temperature For The Day In Kolkata) তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গত কাল কলকাতার সর্বোচ্চ (Highest Temperature For the Day In Kolkata) তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত কাল সকাল সাড়ে ৮টা থেকে থেকে আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত পর্যন্ত কোনও বৃষ্টি হয়নি মহানগরে। গত কাল সকাল বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশার মুখেও পড়ে থাকতে পারেন কেউ কেউ।

এদিকে বর্ষার এত দিনের দাপটে বাড়তে শুরু করেছে ডেঙ্গির তীব্রতা, চোখ রাঙানি বেড়েছে  ম্যালেরিয়াও। তার উপর জ্বর, সর্দি, কাশি উপসর্গ-সহ অন্যান্য ভাইরাস সংক্রমণ তো রয়েছেই। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্‍সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা।

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): সাধারণ ভাবে মনে করা হয়, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সফরের সেরা সময়। বছরের এই পর্বে কলকাতার আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকে। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি কলকাতার আবহাওয়া অত্যন্ত মনোরম। সকালের দিকে মিঠে রোদ, বেলা পড়লেই শীতের হালকা শিরশিরানি এই সময়ের অন্যতম চেনা ছবি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক উৎসবের আসর বসে 'সিটি অফ জয়'-এ। মার্চ থেকে বসন্তের আমেজ। এপ্রিল-মে প্রখর গ্রীষ্মের পর বর্ষা ঢোকে জুনের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে। তার পর অগাস্ট পর্যন্ত বৃষ্টি। সেপ্টেম্বরেও বেশ গরম থাকে মহানগর, যদিও সাময়িক ঝড়বৃষ্টি মাঝেমধ্যে তাতে রেহাই দেয়।  

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার।

আরও পড়ুন:কোণঠাসা উত্তুরে হাওয়া, বছরশেষে দক্ষিণবঙ্গে উধাও শীত

সেরা শিরোনাম

West Bengal News LIVE: বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
বারুইপুরে বিজেপি কর্মী 'খুন', তৃণমূলের সঙ্গে পরিকল্পনা করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধেই
Agnimitra Paul: ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?
ফুটপাতে বাচ্চার দুধ গরম, সত্যিই সমস্ত ফেলে দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল? বিতর্ক নিয়ে নিজে কী বলছেন পুরমন্ত্রী?
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
West Bengal Weather Update : নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট
নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি সাগরে, আজ তুমুল বৃষ্টিতে ভাসবে কলকাতা? বড় আপডেট

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget