এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather : আজ কি বৃষ্টি হতে পারে দুই বর্ধমানে ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)- ৩২ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৩ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- হাল্কা বৃষ্টি, মেঘলা আকাশ

বাতাস- ১২ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ৫১ শতাংশ

সূর্যোদয়- সকাল ৫টা ০৫ মিনিট

সূর্যাস্ত- ৬টা ০৬ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্র- ২৮ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

বুধবার পর্যন্ত রাজ্যে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মতোই রবিবার ছুটির দিনে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা থেকে জেলা। কলকাতায় হল জোড়া কালবৈশাখী। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই নদিয়ায় হল শিলা বৃষ্টি। দিনভর তীব্র গরমের পর দুপুরের পর থেকেই মেঘ জমতে থাকে আকাশে। দুপুর ১টা ২৪ মিনিটে দমদম এবং বিকেল ৫টা ২৫ মিনিটে আলিপুরে কালবৈশাখী বয়ে যায়। দমদমে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৪ কিলোমিটার। আলিপুরে ৫৫ কিলোমিটার ছিল ঝড়ের গতিবেগ।

অন্যদিকে, এদিনও ঘটেছে বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা। বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিতে এসে বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের। আহত হয়েছেন ২৬ জন। স্থানীয় সূত্রে খবর, সভা শুরুর আগেই বৃষ্টি নামলে গাছের তলায় আশ্র নেন অনেকে। সেই সময় বজ্রপাত হয়। অন্যদিকে, কোতুলপুরের রামডিহায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে আরও একজনের।

এই দুর্ঘটনার মধ্যেও সঙ্গে সপ্তাহের শুরুর জন্যও স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতিও হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ৭০ থেকে ১১০ মিলিলিটার বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ছত্তীসগঢ়ের উপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে বুধবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন ; ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Debraj Chakraborty: অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
অভিষেক ঘনিষ্ঠ দেবরাজকে জেরার পর নাগেরবাজারের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুলিশ, লকার থেকে বেরিয়ে এল কোন বড় তথ্য ?
Municipal Recruitment Scam: নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?
বারুইপুরকাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলির ৮ দিনের পুলিশ হেফাজত, আদালতে ঢোকার সময় কী বলেছেন তিনি?

ভিডিও

BJP Government in Bengal : আজ থেকে রাজ্যে কার্যকর হল গুন্ডা দমন আইন, কী এমন এই আইনে?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget