এক্সপ্লোর

Purba and Paschim Burdwan Weather: আজ ফের তাপপ্রবাহের সতর্কতা দুই বর্ধমানে, ঝড়-বৃষ্টি হবে কবে ?

Weather Forecast of Purba and Paschim Burdwan : দুই জেলার আবহাওয়ার বিস্তারিত জেনে নিন...

বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। অন্যদিকে, শিল্পভিত্তিক পশ্চিম বর্ধমান (Paschim Burdwan) জেলাতেও রয়েছে কৃষিকাজ।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আজকের আপডেট কী-

সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature)-৪০ ডিগ্রি সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature)- ২৫ ডিগ্রি সেলসিয়াস

আবহাওয়ার প্রকৃতি (Nature of Weather)- পরিষ্কার আকাশ

বাতাস- ১০ কিমি/ঘণ্টা

আর্দ্রতা - ৫৩ শতাংশ

সূর্যোদয়- সকাল ৪ টা ৫৬ মিনিট

সূর্যাস্ত- ৬টা ১৪ মিনিটে

দেখে নেওয়া যাক পশ্চিম বর্ধমানের আজকের আপডেট কী -

সর্বোচ্চ তাপমাত্রা- ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪ কিলোমিটার।

বঙ্গের আবহাওয়া-

মোকার সতর্কবার্তার সঙ্গে দোসর হচ্ছে বঙ্গে তাপদাহ। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে লু এর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকছে। উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।কলকাতায় বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বেলা বাড়লেই লু হইবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে।  আগামী ২৪ ঘন্টায় ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতা। পশ্চিমের জেলাগুলিতে  পারদ উঠবে ৪২-৪৩ ডিগ্রিতে। 

বঙ্গোপসাগরের নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের নাম মোকা। বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় গতিপথ পরিবর্তন করবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর ঘূর্ণিঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে।আসন্ন মোকার পরোক্ষ প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ বাতাস সেই দিকে ছুটছে। বাংলায় সেই শূন্যস্থান পূরণ করছে, উত্তর পশ্চিমের গরম হাওয়া। আগামী ৪৮- ৭২ ঘণ্টা সেই গরম হওয়ার দাপট থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।     

আজ ৯ মে মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৮ জেলায়। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। ১০ মে বুধবার তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। কলকাতা সহ উপকূল এবং পশ্চিমের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। ১১ মে বৃহস্পতিবার তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গের ৬ জেলার জন্য। বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমের জেলাগুলিতে।

আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

আরও পড়ুন, ডায়াবেটিসে গাজর খাওয়া উচিত নয় কেন ?

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি হবে। অন্যদিকে, মোকা-র প্রভাবে আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ, সঙ্গে ১০০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। মৎস্যজীবীদের এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোথাও কোথাও হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget