এক্সপ্লোর

Weather Update : ওঠানামা অব্যাহত, প্রায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা ; শীতের আমেজ আর ক'দিন ?

Weather Update Report : কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে, পরিষ্কার আকাশ থাকবে

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আবহাওয়ার (Weather) খামখেয়ালিপণা অব্যাহত। গতকাল পারদ নামলেও, আজ ফের বাড়ল তাপমাত্রা। একরাতে প্রায় তিন ডিগ্রি বাড়ল তাপমাত্রা। রাজ্যে কুয়াশার পূর্বাভাস। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে তাপমাত্রা ওঠানামা করবে বলে জানা গেছে। তারপর শীতের (Winter) আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে, এমনই অনুমান আবহাওয়া দফতরের।

দার্জিলিং ও কালিম্পং-এ (Darjeeling and Kalimpong) হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা (Forecast of Dense Fog of Coochbehar and Alipurduar)। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা। ভোররাতে ও সকালের দিকে কুয়াশা থাকলেও, পরে পরিষ্কার আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শীত ওঠানামা করবে বাংলায়। মঙ্গলবার ফের নিম্নমুখী হবে পারদ। ১৫ ফেব্রুয়ারির পর তাপমাত্রা আর নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকবে না।

কলকাতায় সকালে সামান্য কুয়াশা, পরে পরিষ্কার আকাশ থাকবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

কলকাতায় বৃহস্পতিবার ২০ ডিগ্রির ওপর ছিল পারদ। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ( Lowest Temperature ) ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। এরপর একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রির আশেপাশে হয় গতকাল। শুক্রবার সকাল শুরু হয় কুয়াশা দিয়ে । সর্বোচ্চ ( Highest Temperature ) ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ১৮ ডিগ্রির আশেপাশে।

খামখেয়ালি আবহাওয়া : কথায় বলে, মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু এ তো একেবারে উলট পুরাণ। মাঘ শেষ হতে চললেও, গত কয়েকদিন রাজ্যে ঠান্ডার সেই আমেজ নেই। রাজ্যে আজও ঊর্ধ্বমুখী পারদ। গতকালের থেকে সামান্য বাড়ল তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ ওঠানামা করবে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে-তে ফিরতে পারে শীতের আমেজ। এরপর তা ধীরে ধীরে উধাও হবে। এভাবেই কার্যত বিদায় নেবে শীত।

আরও পড়ুন ; ফের আবহাওয়ার ভোলবদল, এক ধাক্কায় আজ প্রায় ৪ ডিগ্রি নামল পারদ

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget