এক্সপ্লোর

Weather Update: প্রবল দাবদাহে কেমন আছে পশুপাখিরা? বিশেষ ব্যবস্থা ঝাড়গ্রামের চিড়িয়াখানায়

Jhargram News: ঝাড়গ্রামের আজ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এমনটাই পূর্বাভাস।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: প্রবল দাবদাহে নাজেহাল পরিস্থিতি (Weather Update)। চড়া রোদে বাইরে বেরোনোই দায়। একইভাবে কষ্ট পাচ্ছে অবলা প্রাণীরাও। জলশূন্য হয়ে যাওয়ার মতো অবস্থা। এই আবহে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করল ঝাড়গ্রামের (Jhargram) চিড়িয়াখানা। 

কষ্ট পাচ্ছে অবলা প্রাণীরাও: ঝাড়গ্রামের আজ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এমনটাই পূর্বাভাস। প্রচন্ড গরমে জুলজিক্যাল পার্কের পশুপাখিরা কেমন আছে? ঝাড়গ্রামের এই চিড়িয়াখানা তৈরি হয়েছে শাল জঙ্গলের মধ্যে। তাই জঙ্গলের পরিবেশের সঙ্গে পশুপাখি রা সহজেই মিশে যেতে পারছে। প্রবল দাবদাহে বিশেষ ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। 

কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ?

প্রতিটা এনক্লোজারে জলের জায়গার পাশাপাশি ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে। ফলে যখন অতিরিক্ত গরম লাগছে তখন ফোয়ারার নিচে বা কাছাকাছি এসে শরীর ঠান্ডা করে নিচ্ছে। আলাদা করে তাদের স্নান করারও বন্দোবস্ত করা হয়েছে। পাইপ দিয়ে চিতাবাঘ, এমু হরিন, সজারু, সবাইকেই আলাদা করে স্নান করানো হচ্ছে। ঠান্ডা জল পেয়ে পশুপাখিরাও আরামে স্নান করছে। খাবারের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জল জাতীয় সবজি যেমন কুমড়ো, শসা,ফুটি, তরমুজ, শাক দেওয়া হচ্ছে। মাংসাশীদের ব্রয়লার। প্রতিদিন নিয়ম করে ওয়ারেস, গুড়,নুন জলে মিশিয়ে দেওয়া হচ্ছে যা স্যালাইনের কাজ করছে। পাখিদের জন্য বানানো হয়েছে খড়ের চালা। যা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। বাঘ, ভালুকের জন্য আলাদা করে বস্তা ভিজিয়ে রেখে দেওয়া হচ্ছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও ১ সপ্তাহ দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গায় জারি করা হয়েছে তাপপ্রবাহের লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের কমলা সতর্কতা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, ও উত্তর ২৪ পরগনায় চলবে তীব্র তাপপ্রবাহ। কলকাতাতেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আগামীকাল দ্বিতীয় দফার ভোটের দিন, উত্তরের একাধিক জেলায় চলবে তাপপ্রবাহ। দার্জিলিং বাদে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা।                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Recruitment Scam:দুর্নীতির জেরে চাকরি বাতিল, রাজ্যের পর সুপ্রিম কোর্টে গেল SSC, মধ্যশিক্ষা পর্ষদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget