এক্সপ্লোর

Weather Update: ফের নামল তাপমাত্রা, হিমেল পরশে ঘুম ভাঙল শহরের, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা

Weather Update: রবি এবং সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা: শীত যাই-যাই করছে বটে। কিন্তু বাতাসে হিমেল পরশ বোধ হচ্ছে ভালই। তাপমাত্রার এই ওঠানামার মধ্যেই রবিবার সকালে ফের নামল তাপমাত্রার পারদ (Temperature Drop)।

এ দিন কলকাতার (Kolkata Weather Update) সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এরই মধ্যে রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবি এবং সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। বসন্তের সমাগমের আগে উত্তুরে হাওয়ার দাপট কমছে। পাশাপাশি, ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

এর আগে, শনিবারও শহরে পারদ পতন ঘটে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে। আগামী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে এ দিন ফের তাপমাত্রা নামল।

আরও পড়ুন: barrackpore News: যুব তৃণমূল নেতার ওপর হামলা, বাইক থামিয়ে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতী

এ দিকে, মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশের বেশিরভাগ রাজ্য থেকে বিদায় নিতে পারে শীত। সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে বয়ে আসা উষ্ণ বায়ুর প্রভাবে বিভিন্ন রাজ্যে শীতের আমেজ কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিছুদিনের মধ্যেই গ্রীষ্মকালের মতো আবহাওয়া দেখা যাবে। তবে উত্তর ভারতে আরও কিছুদিন শীতের আমেজ থাকতে পারে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখে আরও কিছুদিন ঠান্ডা আবহাওয়া থাকবে। 

মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি শীতের মরসুমে গড় বৃষ্টির চেয়ে ৬১.৬ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উত্তর-পূর্ব ভারতে শীতের সময় গড় বৃষ্টিপাতের চেয়ে ৭২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।  

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget