Medinipur Weather: গরম বাড়ছে ২ মেদিনীপুরে! আর বৃষ্টি হবে?
Weather Forecast: দীর্ঘদিন তাপপ্রবাহ দেখা গিয়েছিল ২ মেদিনীপুরে। অবশেষে বৃষ্টির দেখা মিলছে জেলায়। এরপর আবার গরম?

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার। সকাল থেকে বিস্তীর্ণ এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল হবে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা কম হবে। সূর্যের দেখা খুব বেশি মিলবে না। পরক্ষণেই আবার মেঘলা হয়ে যাবে। বিকেলে হাওয়া বইবে। রাতের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-১২ এর আশেপাশে থাকছে। মঙ্গলবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২৬-২৭ কিলোমিটারের আশেপাশে উঠতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ১১ শতাংশ। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবার জেলায় সকালের দিকে একটু রোদের দেখা মিলবে। তারপরে আকাশে দেখা যাবে মেঘ। যদিও বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম অনুভূত হবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৯-২০ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ২৬-২৭ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। সকালে Real Feel প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১২-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ১৪ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫টা ২ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
মঙ্গলবার জেলায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। রোদের দেখা মিললেও মাঝে মাঝে মেঘে ঢাকবে আকাশ। বেলা বাড়তেই বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। বিকেল কাটিয়ে সন্ধের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের আকাশ মেঘে ঢাকা থাকবে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম অনুভূত হবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১১-১২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৬১ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৭৮ শতাংশের কাছাকাছি থাকবে।
বুধবার সকালের দিকে জেলায় বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সন্ধের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আকাশ মেঘলা থাকবে। সকালের তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৭ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৬ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'তারকা' প্রার্থী দেখেই পকেট থেকে বেরোল মোবাইল! শাসক-বিরোধী মিলে দেদার সেলফি
Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব





















