Medinipur Weather: রোদের দেখা ষষ্ঠীতে, ঝলমলে আবহাওয়া দুই মেদিনীপুরে
Weather Forecast: আজ এবং আগামীকাল জেলার আকাশে মেঘ দেখা যাবে না। বৃষ্টির পূর্বাভাস নেই।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ শুক্রবার রোদ উঠবে আকাশে। জেলায় আবছা ভাবও (Hazy) থাকবে। বিকেলের দিকে জেলার আবহাওয়া একইরকম থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের আকাশ পরিষ্কার থাকতে পারে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৭ এর আশেপাশে থাকছে। শুক্রবার জেলায় হাওয়ার গতিবেগ ১১-১২ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ২২-২৩ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
শনিবার রোদ উঠবে জেলায়। মেঘ দেখা যাবে না। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে না। বিকেলে আকাশ পরিষ্কার থাকবে। এদিন বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২০ ডিগ্রি সেলসিয়াস। হাওয়ার গড় গতিবেগ ১১ -১২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-৬-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫টা ১৩ মিনিট। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা বেজে ৩৯ মিনিটে।
পশ্চিম মেদিনীপুর:
শুক্রবার জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। জেলায় এদিন বৃষ্টির কোনওরকম পূর্বাভাস নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১১-১২ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৫৭ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৭৯ শতাংশের কাছাকাছি থাকবে।
শনিবার দিনভর আকাশ পরিষ্কার থাকবে। মেঘ দেখা যাবে না। বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৯ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৫ শতাংশে। রাতের আকাশ পরিষ্কার থাকবে।
আরও পড়ুন: ওয়ানপ্লাস ওপেন- ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হল ভারতে, দাম ১ লাখেরও বেশি !
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















