এক্সপ্লোর

Medinipur Weather: সকাল থেকেই মুখভার আকাশের, কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?

Weather Forecast: আজ এবং আগামীকাল জেলার আকাশে মেঘ দেখা যাবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ মঙ্গলবার দিনভর জেলার আকাশে মেঘ থাকবে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এইদিন জেলায় রাতের দিকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সন্ধেয় আকাশ মেঘলা থাকবে।  এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৩ এর আশেপাশে থাকছে। জেলায় হাওয়ার গতিবেগ ৬-৭ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫-১৬ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
বুধবারও বৃষ্টি দেখা যাবে জেলায়। মেঘলা থাকবে। সকালের দিকে বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন গরমও অনুভূত হবে। মাঝে মাঝে রোদ উঠবে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধের দিকেও আকাশ মেঘে ঢাকা থাকবে। কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়ার গড় গতিবেগ ১৩-১৪ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel-প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-৬-এর আশেপাশে থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬ টা বেজে ০৮ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৫ টা বেজে ২০ মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
মঙ্গলবার জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস হবে। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৬-১৭ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৭০ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৯০ শতাংশের কাছাকাছি থাকবে। রাতের দিকে আকাশ মেঘে ঢাকা থাকবে। বৃষ্টি হতে পারে।

বুধবার জেলার আকাশে মেঘ দেখা যাবে। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বিকেল এবং সন্ধের দিকেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮১ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশে। রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে।

আরও পড়ুন: North 24 Parganas Weather: কাল থেকেই আবহাওয়ার পরিবর্তন, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
যুদ্ধ পরিস্থিতিতে সিলিন্ডারের জন্য হাহাকার, মজুতদারির অভিযোগে সরব গ্রাহকরা
LPG Crisis: সিলিন্ডার মজুত করা হচ্ছে কি ? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
সিলিন্ডার মজুত করা হচ্ছে কি ? রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে লেক গার্ডেন্সে এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের আধিকারিকরা
President Bengal Tour: রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল-প্রোটোকল বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
রাষ্ট্রপতির অনুষ্ঠানের স্থান বদল-প্রোটোকল বিতর্কে কড়া অবস্থান, ২ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
Weather Updates: সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগ সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কোন কোন জেলা?
সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগ সতর্কতা, ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কোন কোন জেলা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Financial Planning:  সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
সাবধান ! ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন এই কাজগুলি, না হলে হতে পারে বড় জরিমানা
AC Using Tips : গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
গরমে এসি চালানোর আগে সাবধান ! সার্ভিসিং করার সময় এই ৩টি বিষয়ে নজর দিন
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
Embed widget