এক্সপ্লোর

Weather Update: উত্তরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

WB Monsoon Forecast: নিম্নচাপের জেরে গতকাল রাতভর বৃষ্টি হয়।জেলায় জেলায় জল-যন্ত্রণায় ফের আতঙ্ক।

কলকাতা: ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। কিছুটা দুর্বল হয়ে অবস্থান করছে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ফের বাড়বে তাপমাত্রা। রাতভর বৃষ্টিতে জল-যন্ত্রণা জেলায় জেলায়।    

আবহাওয়ার আপডেট: নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি। শহরের বিভিন্ন অংশে জমেছে জল। শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মাঝে রেললাইনে নেমেছে ধস। জেলায় জেলায় জল-যন্ত্রণায় ফের আতঙ্ক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে সরে যাচ্ছে। কিছুটা দুর্বল হয়ে পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে এদিন হাল্কা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হয় কলকাতায়। পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায় বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। ফের বাড়বে তাপমাত্রা।                           

কলকাতায় হাল্কা বৃষ্টি হলেও রাজ্যের কয়েকটি জেলায় এদিনও ভারী বৃষ্টি হয়। নিম্নচাপের জেরে উত্তাল দিঘার সমুদ্র।উত্তাল সমুদ্রে ওড়িশার একটি ট্রলার বিকল হয়ে যায়। ভাসতে ভাসতে দিঘা থানার ওসিয়ান ঘাটে ট্রলারটি পৌঁছয়। ট্রলারের ১৩ জন মৎস্যজীবীকেই সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।বৃষ্টিতে জল থই-থই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতাল। জেনারেল ওয়ার্ড জলমগ্ন। জল ঢুকেছে অন্যান্য ওয়ার্ডেও। জল ঠেলেই রোগী দেখছেন চিকিৎসকরা। অন্যদিকে, ঝুমি নদীর জলের চাপে ভেঙে পড়েছে একাধিক সাঁকো। ঘাটাল থানায় মনসুকা এলাকায় বিচ্ছিন্ন যোগাযোগ।                  

ঝাড়গ্রামের চিল্কিগড়ে  ডুলুং নদীর জল বাড়ায় জামবনি ও ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। নদীর জল বইছে কজওয়ের ওপর দিয়ে।ঝুঁকি নিয়ে পারাপার করছে মানুষ। বাঁকুড়ার দারকেশ্বর নদের জলে ডুবে গিয়েছে মীনাপুর সেতু। সেতুর ওপর দিয়ে বয়ে যাওয়া এক কোমর জল ভেঙে চলছে যাতায়াত। বাঁকুড়ার জল দ্বারকেশ্বর নদ হয়ে ঢুকতে শুরু করেছে গোঘাটের কামারপুকুরে।যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে বিঘার পর বিঘা জমি। সাতবেড়িয়া এলাকায় রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল।সেই জল পেরিয়ে পারাপার করছে সাধারণ মানুষ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: North 24 Parganas Weather: ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget