Darjeeling Weather : হালকা বৃষ্টি, মোটের উপর রোদেলা দিন দার্জিলিং-এ
Darjeeling Weather Report : এই ঋতুতে রিমঝিম বৃষ্টির মধ্যেই কিছু কিছু পর্যটক ভিড় জমান পাহাড়ে।

দার্জিলিং : গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছিল দার্জিলিং-এ। এসেছে হড়পা বানও। পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছে পার্বত্য জেলা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতাই বলে দিচ্ছে হালকা বৃষ্টি চলতে পারে দিনভর। তবে আজ রোদের ঝিকিমিকি মন ভাল করল শৈলশহরের । ঘুরতে গেলে কিন্তু এখন ছাতা নেওয়া আবশ্যক।
আজ দার্জিলিং-এ
বৃষ্টিপাত: 24%
আর্দ্রতা: 87%
বাতাস: 3 কিমি/ঘন্টা
আজ শৈলশহরের আবহাওয়া কেমন
| দিন (Day) | সর্বনিম্ন তাপমাত্রা (Min) | সর্বোচ্চ তাপমাত্রা (Max) | সারাদিনের আবহাওয়া কেমন যেতে পারে |
|---|---|---|---|
| 7 August | 17.0 | 24.0 | হালকা বৃষ্টি, ঝলমলে রোদ |
দার্জিলিং ভ্রমণের সেরা সময় :
টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।
দার্জিলিং-এ গ্রীষ্ম : দার্জিলিংয়ে গ্রীষ্মকাল মার্চ মাসে শুরু হয় এবং মে মাসে শেষ হয়। এই সময়ের মধ্যে শহরের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং আরামদায়ক । এই ঋতুতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়, মে মাসে ২০ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বাড়তে পারে। তাই আপনি যদি সমতলের গ্রীষ্মের তাপ থেকে বাঁচতে চান তবে দার্জিলিংয়ে যান।


Before You Go
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব





















