এক্সপ্লোর

Weather Update: সপ্তাহের শুরুতেই চড়বে পারদ, একলাফে বাড়বে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস, আসছে হাঁসফাঁস অবস্থা

Weather Forecast: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Weather Update: বৈশাখের শুরুর কয়েকদিন বঙ্গে সেভাবে তাপমাত্রা বৃদ্ধি না পেলেও, এবার পারদ চড়ার (Temperature Increase) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (IMD Kolkata) দফতর। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী চারদিনের মধ্যে দিনের সর্বোচ্চ (Weather Forecast) তাপমাত্রা ধাপে ধাপে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তারপরের তিনদিন তাপমাত্রায় সেভাবে হেরফের হবে না। বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। 

তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারপরের তিনদিন সেভাবে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। 

অর্থাৎ উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও আগামী কয়েকদিন তাপমাত্রা ভালই বৃদ্ধি পাবে। ঝড়বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই। কয়েক জেলায় মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে, বইতে পারে ঝোড়ো হাওয়া। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে। রোদের তেজে, গরমের তাপে, তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থা হবে মানুষের। বৈশাখের শুরুর দিক থেকেই পারদ যে বেশ ভালভাবেই চড়বে সেই আভাসই দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আজ ২০ এপ্রিল, ২০২৫ - কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা। কয়েক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর, কিংবা সন্ধ্যার দিকে। সোমবারও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে তারপর থেকে সারা সপ্তাহ জুড়ে আকাশ পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী কয়েকদিন। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। 

তাপমাত্রা একধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। ফলে হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। সুস্থ থাকতে কয়েকটি নিয়ম মেনে সতর্ক থাকা জরুরি। যাঁরা বাড়ির বাইরে বেরোবেন সঙ্গে অবশ্যই নিন ছাতা, সানগ্লাস, জলের বোতল। পারলে সুতির কাপড় দিয়ে মুখ ঢেকে বেরোন। রোদের তেজ কিছুটা হলেও আটকানো সম্ভব হবে। সারাদিন পরিমিত পরিমাণে জল খেতে হবে। শরীর ঠান্ডা থাকবে এরকম খাবার খাওয়া উচিৎ। নাহলে সমস্যা বাড়বে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari NCPI Meet: রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget