এক্সপ্লোর

SSC Scam: SSC মামলায় সুপ্রিম কোর্টের প্রসঙ্গ তুলে কী বার্তা সেলিমের ? '২৬ হাজার..'

Md Salim On SSC Scam : বছর পেরোলেই ২৬ এর ভোট, তার আগে SSC ইস্যুতে তোলপাড় রাজ্য, কী বললেন সেলিম ?

কলকাতা: নিয়োগে দুর্নীতির পাহাড়, সুপ্রিম কোর্ট মুখে ঝামা ঘষে দিয়েছে। ২৬ হাজার লোকের চাকরি খেয়েছে, আর জি করে ধর্ষণ করে খুন করা হয়েছে। কলকাতা পুলিশ ও সিবিআই একলাইনে দাঁড়িয়ে গেল। রাজ্য পাল্টাচ্ছে, মানুষের নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে, ১৪ অগাস্ট, ব্রিগেড সমাবেশ তারই প্রমাণ', ব্রিগেডের সভা থেকে  রাজ্যের শাসক দলকে আক্রমণে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। 

আরও পড়ুন, '..সরকার চাইলে দাঙ্গা হয়' ! মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা, জ্যোতি বসুর কথা মনে করালেন সেলিম

আগামী সোমবার প্রকাশিত হতে পারে SSC-র যোগ্য-অযোগ্যদের তালিকা। চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকের পর জানালেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে, এদিনই দিল্লি থেকে ফিরলেন চাকরিহারারা। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চাইলেও সম্ভব হয়নি।দুর্নীতির জেরে গোটা প্য়ানেল বাতিল হওয়ায়, চাকরি চলে গেছে ২০১৬-র SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। সুপ্রিম কোর্টের রায়েও মলেনি কোনও স্বস্তি। এক চাকরিহারা শিক্ষক বলেছেন, আমাদেরকে একটা রোগীর মতো বানিয়ে দেওয়া হল। একটা ক্যানসার আক্রান্তকে বলে দেওয়া হল, তুমি অমুক দিন পর্যন্ত বাঁচবে, আর বাঁচবে না।

এই প্রেক্ষিতে শুক্রবার পার্ক সার্কাসে জড়ো হন গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় ৩ হাজার চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মী।তারপর মিছিল করে ইএম বাইপাস লাগোয়া তৃণমূল ভবনের উদ্দেশে রওনা হন তাঁরা।আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ওইদিন চাকরিহারাদের ৭ জন প্রতিনিধি তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ২১ তারিখ লিস্ট বেরোতে পারে। ওদের তো প্রতিশ্রুতি দিতে পারি না। আদলত অবমাননা হবে। আইনজ্ঞের পরামর্শ নেব। চাকরিহারা শিক্ষাকর্মী সুজয় সরদার বলেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন সোমবার যোগ্য-অযোগ্যর তালিকা প্রকাশ করা হবে। আমরা আন্দোলনে থাকব। ওইদিনই দিল্লি থেকে ফেরেন হতাশ চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও, সেই সুযোগ পাননি।

 অপর এক চাকরিহারা শিক্ষক প্রশ্ন তোলেন, এটা দিনের আলোর মতো পরিষ্কার যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আমরা আজ পথে বসেছি। সুতরাং রাজ্য সরকারকে সেই দুর্নীতির দায় স্বীকার করে, কী ভাবে করবে?পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্য়মঞ্চের ডাকে ২১ এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার হাওড়ার সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠির সঙ্গে বৈঠকে বসেন ৭ সদস্যের প্রতিনিধি দল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget