Medinipur Weather: প্রবল গরম, রয়েছে অস্বস্তিও, কেমন থাকবে ২ মেদিনীপুরের আবহাওয়া?
Weather Forecast: ফের বাংলায় ফিরছে গরম? মেদিনীপুরে আবার অস্বস্তিকর আবহাওয়া।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ বৃহস্পতিবার। প্রবল গরম ফিরেছে জেলায়। মেঘ দেখা গেলেও রোদ উঁকি দেবে। কখনও কখনও মেঘ ঢেকে দেবে রোদ। আর্দ্রভাব থাকবে, স্যাঁতসেঁতে আবহাওয়া থাকবে। উষ্ণ আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা আগের তুলনায় অনেকটাই কম রয়েছে। রাতের আকাশ আংশিক মেঘলা থাকবে। খুব গরম ও খুব আর্দ্র হবে। এ দিন পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৮ এর আশেপাশে থাকছে। সোমবার জেলায় হাওয়ার গতিবেগ ১৫-১৬ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩২-৩৩ কিলোমিটারের আশেপাশে উঠতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ১১ শতাংশ। (Weather forecast of Purba Medinipur-Digha)।
আগামীকাল কেমন আবহাওয়া:
শুক্রবার অত্যন্ত গরম থাকবে জেলায়। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি থাকবে। মেঘের দেখা মিলবে। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে জেলায়। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১৫-১৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ৩৫-৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। সকালে Real Feel প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। UV Index-১৩-এর আশেপাশে থাকবে।
আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৬টা ২১ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৪টা ৫৭ মিনিট।
পশ্চিম মেদিনীপুর:
বৃহস্পতিবার জেলার আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি সম্ভাবনা থাকলেও তা খুবই কম। এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন দিনভরই মেঘ থাকবে জেলার আকাশ। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মতো। গরম থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ২৫-২৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৭১ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৬ শতাংশের কাছাকাছি থাকবে।
শুক্রবার জেলার আকাশে রোদ ও মেঘ দুটোই দেখা যাবে। কখনও মেঘ, কখনও রোদ থাকবে। সকালের দিকে রোদের দেখা মিলবে, মাঝে মাঝে মেঘ ঢেকে দেবে সূর্যকে। রাতের দিকেও আংশিক মেঘলা আকাশ, যত রাত বাড়বে মেঘের আধিক্য দেখা যাবে। সকালের তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মতো। রাতের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭২ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৫ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
'চ্যালেঞ্জ করে কোর্টে যাব', কমিশনের সেন্সর নিয়ে পাল্টা হুঁশিয়ারি BJP প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Before You Go
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল






















