এক্সপ্লোর

Weather Update : উত্তুরে হাওয়ার খেলা দেখানো শুরু, বঙ্গে শীত এল বলে

West Bengal Winter Update : চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : বইছে উত্তুরে হাওয়া। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই শীতের আমেজ (Winter in West Bengal) ফিরবে। আগামী কয়েকদিন জেলায় জেলায় পরিষ্কার আকাশ। আরও নামবে তাপমাত্রা। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা এবার নিম্নমুখী। আগামী বুধবারের মধ্যে আরও তাপমাত্রা কমতে পারে বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department)।

চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বুধবারের মধ্যে। সবমিলিয়ে কালীপুজোর আগেই গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বেশ ভাল ভাবেই মালুম হতে চলেছে শীতের রেশ।

দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও (Winter in North Bengal) ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটা বেড়েছে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই (No Rain Prediction)। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে।

কলকাতায় পরিষ্কার আকাশ (Kolkata Weather)। কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের আমেজ। বইছে উত্তর ও উত্তর পশ্চিমের হাওয়া। আজ ও কালের মধ্যে আরও কিছুটা নামবে পারদ। সকালে ও সন্ধ্যায়  থাকবে শীতের আমেজ। চলতি সপ্তাহে কুড়ি ডিগ্রির ঘরে নামবে কলকাতা। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক।

এদিকে,  নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে মঙ্গলবার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর লাদাখ এবং মুজাফফরাবাদে। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। যার পরে উত্তর ভারত ও ক্রমে বঙ্গের তাপমাত্রা আরও কমারই সম্ভাবনা। 

                                                                               

Weather Forecast
Date Min Temp Max Temp Weather
         
07-Nov 21.0 31.0 Weather Update : উত্তুরে হাওয়ার খেলা দেখানো শুরু, বঙ্গে শীত এল বলে Mainly Clear sky
08-Nov 20.0 30.0 Weather Update : উত্তুরে হাওয়ার খেলা দেখানো শুরু, বঙ্গে শীত এল বলে Mainly Clear sky
09-Nov 21.0 30.0 Weather Update : উত্তুরে হাওয়ার খেলা দেখানো শুরু, বঙ্গে শীত এল বলে Mainly Clear sky
10-Nov 21.0 31.0 Weather Update : উত্তুরে হাওয়ার খেলা দেখানো শুরু, বঙ্গে শীত এল বলে Mainly Clear sky
11-Nov 21.0 31.0 Weather Update : উত্তুরে হাওয়ার খেলা দেখানো শুরু, বঙ্গে শীত এল বলে Mainly Clear

 

আরও পড়ুন- অভিষেককে হারাতে ঐক্যবদ্ধ বিরোধীরা, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে নৌশাদকে নামানোর পরিকল্পনা

সেরা শিরোনাম

ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget