এক্সপ্লোর

Weather Update: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা? কী বলছে হাওয়া অফিস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। এ সপ্তাহেই দক্ষিণবঙ্গে আসছে বর্ষা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে।

কলকাতা: অসহ্য গরম থেকে অবশেষে স্বস্তির পূর্বভাস। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ৫দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। এ সপ্তাহেই দক্ষিণবঙ্গে (South Bengal) আসছে বর্ষা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)। বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। তার হাত ধরেই বিলম্বে হলেও দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। তবে এরইমধ্যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  

মালদার আবহাওয়া: ১৩ জুন মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা একলাফে বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আজ সারাদিন মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামীকাল থেকে পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাঁকুড়ার আবহাওয়া: আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। 

উত্তর ২৪ পরগনার আবহাওয়া: আজ, ১৩ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬১ শতাংশ। হাওয়ার গতিবেগ ২৭ কিলোমিটায়/ঘণ্টা। গতকাল, ১২ জুন উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬৩ শতাংশ। হাওয়ার গতিবেগ ২৬ কিলোমিটায়/ঘণ্টা।

পূর্ব মেদিনীপুরের আবহাওয়া: আজ সোমবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। যদিও অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে। এদিন UV Index- ১৩ এর আশেপাশে রয়েছে। আজ পূর্ব মেদিনীপুর জেলায় দিনের বেলার পারদ ঊর্ধ্বমুখী হবে। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়বে সূর্য। কিন্তু গরম কমবে না। দিনের বেলায় ভোগাবে গরম। বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। এদিন জেলায় হাওয়ার গতিবেগ ১৯ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। দক্ষিণ দিক থেকে হাওয়া বইবে। মাঝেমধ্যে জেলার কিছু কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে। তার গতিবেগ ৩৩-৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি উঠবে না। রাতের দিকে তাপমাত্রা কমে যাবে অনেকটা। (Weather forecast of Purba Medinipur-Digha) এদিন আকাশ মেঘলা থাকায় অস্বস্তি থাকবে। জেলায় এদিন বিকেলের পর বৃষ্টিপাতের ভালরকম সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে।

 

সেরা শিরোনাম

GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
TMC: সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
সই জাল পর্বে দলে বিদ্রোহ থেকে শুরু করে প্রতীক ও নাম হাতছাড়া, ধাপে ধাপে কীভাবে ভাঙল তৃণমূল?
News Live: উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
উপনির্বাচনে হুমায়ুন কবীরের দলের প্রতীকও তুলে নিচ্ছে কমিশন, খবর কমিশন সূত্রে
Suvendu Adhikari: প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'
প্রতীক, দলের নাম সবই হাতছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের, মুখ্যমন্ত্রী বললেন, 'রামচন্দ্রের অভিশাপেই সব ধ্বংস হয়ে গিয়েছে'

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget