এক্সপ্লোর

Weather Updates: আগামী পাঁচদিন বইবে দমকা হাওয়া, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

Weather Alert: ইতিমধ্য়েইই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা: সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো বৃষ্টি। কলকাতায় শুরু তুমুল ঝড়বৃষ্টি। কালো মেঘে ঢেকেছে গোটা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায়। ইতিমধ্য়েইই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য বলছেন, 'শুধু কলকতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর এসেছে। এটা মোটামুটি সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও বজ্রবিদ্যুৎয়ের সম্ভাবনা রয়েছে। তার জন্য আমরা কমলা সতর্কতা জারি করেছি। কারণ প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সঙ্গে দমকা হাওয়া খুব একটা বেশি থাকার সম্ভাবনা থাকে না, কিন্তু তাও আজকে দমকা হাওয়া ৪০-৫০ কিমি গতিবেগে তা বইতে পারে। আগামীকাল থেকে আগামী পাঁচদিন দমকা হাওয়া ৩০-৪০ কিমি গতিবেগে বইবে। এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে।'

সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে তুমুল বেগে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ভাল পরিমাণে ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের বেলার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার বিভিন্ন রাস্তায় তুমুল বৃষ্টির কারণে গাছ ভেঙে পড়েছে। এছাড়া সেন্ট্রাল অ্যাভিউনিউয়ের একটা দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। রাস্তায় পড়ে থাকা কাজ দ্রুত সরানোর কাজে নেমেছেন পুরসভার কর্মীরা। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিতরে জমেছে জল। জমা জলের মধ্যেই ট্রলি ঠেলে যাতায়াত করছে রোগীর পরিবার। রোগীকে নিয়ে সেভাবেই চলতে হচ্ছে পরিবারের সদস্যদের।  শহরের বিভিন্ন প্রান্তের রাস্তায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। স্বভাবতই সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ছুটির দিনে গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও, রাস্তায় জল জমে যাওয়ায় অনেক জায়গাতেই যানজট দেখা দিয়েছে। উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও আজ প্রচুর বৃষ্টি হয়েছে। সেখানেও অনেক জায়গাতেই রাস্তাঘাট জলমগ্ন। এদিকে, প্রবল বৃষ্টির জন্য গোটা উত্তরবঙ্গেই হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওদা দফতর। টানা বৃষ্টিতে বেহাল দশা পাহাড়ের অধিকাংশ রাস্তাঘাটেরও।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget