এক্সপ্লোর

Weather Forecast: নিম্নচাপ-মৌসুমী বায়ুর জোড়া ফলা, কাল থেকেই বাড়বে বৃষ্টির দাপট?

Weather Alert: হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) পা রাখলেও নিত্যদিন বর্ষার ঝমঝমিয়ে বৃষ্টি (Rain Updates) এখনও শুরু হয়নি। দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। কিন্তু বেড়েছে আর্দ্রতার দাপট। তবে সপ্তাহের শুরু থেকে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast) হলেও বুধবার থেকে বাড়বে বৃষ্টির দাপট, এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।                                     

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের  জেলাগুলিতে। উত্তরবঙ্গে  সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী দুতিন দিন ভারী বৃষ্টির পর দু-তিন দিন বৃষ্টির পরিমাণ কমে যাবে। আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে।         

উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ। একইসঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে।

অন্যদিকে, আগামী কয়েক দিন উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তর প্রদেশ, উত্তর ছত্তিশগড়, পাঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে ১২ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল এবং পরশু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে। বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটার পর্যন্ত।

আরও পড়ুন, রেল লাইনে আগুনের ঝলকানি! ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের, কোনক্রমে বাঁচল বনগাঁ লোকাল

এদিকে, সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি। জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। গতকাল রাত থেকে জলপাইগুড়ির সমতলে বৃষ্টি হয়েছে ১৩৬ মিলিমিটার। শহরের বেশ কয়েকটি ওয়ার্ড ও আসাম মোড়ের মুণ্ডাবস্তি এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে। তিস্তায় জলস্ফীতির কারণে  আজ সকালে গজলডোবা ব্যারাজ থেকে ২৬০০ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে।  অন্যদিকে, গতকাল রাতে ফের কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। ঊনত্রিশ মাইল থেকে গেইলখোলা পর্যন্ত কালিম্পং-শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কের জায়গায় জায়গায় ধস নামায় বন্ধ রয়েছে যান চলাচল।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani
Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget