এক্সপ্লোর

Weather Updates: বৃষ্টি শুরু কলকাতায়, ভিজবে আশপাশের জেলাও, বজ্রপাত নিয়ে সতর্কতা, নিরাপদ জায়গায় থাকার পরামর্শ

WB Weather Forecast: আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাজ্য জুড়ে আংশিক বা সম্পূর্ণ  মেঘলা আকাশ থাকবে।

কলকাতা: সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই মতো শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ আশেপাশের জেলায় (WB Weather Forecast)। সকাল ৮টে বেজে ৪৫ মিনিট থেকে আগামী দুই থেকে তিন ঘণ্টা টানা বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। বৃষ্টিতে ভিজবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা। এই সময় মানুষজনকে নিরাপদ জায়গায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। কারণ বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও (Weather Updates)।

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার রাজ্য জুড়ে আংশিক বা সম্পূর্ণ  মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে আজ। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলবে সোমবার পর্যন্ত। তবে তার আগে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিহার ঝারখন্ড এবং ওড়িশা সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে। রবি এবং সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।

কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর বৃষ্টি বাড়বে। রবি এবং সোমবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি আরও কমবে উত্তরবঙ্গে। 

আরও পড়ুন: Tiger and Elephant Projects: দু’বছরে বরাদ্দের অর্ধেক টাকা সুন্দরবনকে, ব্যাঘ্র ও হাতি প্রকল্পের একত্রীকরণে খরচ কমানোই কি লক্ষ্য!বন্যপ্রাণ সংরক্ষণ ঘিরে উদ্বেগ

এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি গতকাল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর পাশাপাশি,  প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছত্তীসগঢ়, বিদর্ভ এবং মুম্বাই সিটিতে। ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, কর্নাটক, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাতে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ রাজস্থান, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। 

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ ক্রমশ সরে আসছে দক্ষিণ বঙ্গের কাছাকাছি। মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, গুনা জব্বলপুর, পেন্ড্রারোডের পর দক্ষিণ ওড়িশা উপকূলের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে গোপালপুরের পর পূর্ব এবং দক্ষিণ পূর্বদিকে এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget