এক্সপ্লোর

TMC News: তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয়ে গাঁজার ঠেক! বিরক্ত হয়ে তালা মারার নির্দেশ বিধায়কের

তৃণমূলের পরিবহন শ্রমিক সংগঠনের এই কার্যালয় উদ্বোধন করেছিলেন খোদ বিধায়ক অসিত মজুমদার।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সোমবার ব্যান্ডেলের এক দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। ব্যান্ডেল মোড়ে এসে দেখতে পান তৃণমূলের  শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে বসেছে গাঁজার ঠেক। পাশে রয়েছে শিব মন্দির সেখানেও  গাঁজার আসর বসে বলে অভিযোগ। 

এরপরেই বিধায়ক সামনে যেতেই কয়েকজন যুবক সেখান থেকে ছুটে পালায়। তৎক্ষণাৎ ব্যান্ডেল ফাঁড়ির পুলিশকে ফোন করেন অসিত। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। উপস্থিত হন স্থানীয় ব্যান্ডেল পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ তৃণমূল কর্মীরা। তৃণমূল কার্যালয়ের সামনেই রয়েছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও বেসরকারি স্কুল।

তৃণমূলের পরিবহন শ্রমিক সংগঠনের এই কার্যালয় উদ্বোধন করেছিলেন খোদ বিধায়ক অসিত মজুমদার। সেই অফিসে নেশার ঠেক বসছে এই ঘটনা সামনে আসতেই ক্ষুব্ধ হন তিনি। এরপরে তিনি তৃণমূলের প্রধান উপপ্রধানকে নির্দেশ দেন এই অফিসে যেন তালা দেওয়া হয়।

পরে অসিত মজুমদার বলেন যে, পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দা বাজদের অফিস। ধান্দাবাজ তৃণমূল হতে পারেনা। তৃণমূলের পতাকার সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে আমাদের লোক। গাঁজা বিক্রি করে আমাদের লোক। গাঁজা বিক্রি করা লোক কখনো তৃণমূলের হতে পারে না। এরা সমাজ বিরোধী এরা সমাজের কলঙ্ক।এই অফিস করার সময় আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমি উদ্বোধন করে গেছি। কে গাঁজা খায় কে মদ খাচ্ছে সেটা আমি জানিনা।        

ব্যান্ডেল পঞ্চায়েতে উপপ্রধান প্রদীপ কুমার রায় বলেন, বিধায়ক বলেছেন কার্যালয় বন্ধ করে দিতে কাল সকালে আমরা দলীয় ছেলেদের নিয়ে এসে তালা দেব। ড্রাইভার খালাসিরা বসে গাঁজা খায়। এ নিয়ে এর আগে আমাদের কাছে এরকম কোন খবর ছিল না।               

আর এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, জুয়া সাট্টা মদ গাঁজা তৃণমূলের পার্টি অফিসে হবে না এটা কোনদিন হয় নাকি। এগুলো নিয়েই তৃণমূলের পার্টি অফিসের সমস্ত কার্যকলাপ চলে। বিধায়ক পার্টি অফিস বন্ধ করতে গেলে সারা পশ্চিমবাংলার সমস্ত পার্টি অফিস বন্ধ হয়ে যাবে কারণ সব পার্টি অফিসেই এসব চলে। বিধায়ক বিধানসভা ভোটের আগে মানুষের সামনে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে চাইছে আর কী।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
'CPM-এর বইয়ের স্টলে বিবেকানন্দের বই পাওয়া যায় না', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা জবাব সিপিএম নেতা শতরূপ ঘোষের
Surandranath Law College: 'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
'জোর করে ইস্তফা দেওয়ানো হয়েছে, সোমবার কলেজে যাব', দাবি সুরেন্দ্রনাথ ল' কলেজে ভাইস প্রিন্সিপালের, পাল্টা কী বলছেন কৌস্তভ বাগচী ?
Fake Doctor: বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
বিহারের ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন নম্বর আদায়, তারপর চিকিৎসক হিসেবে চুটিয়ে প্র্যাকটিস, মারাত্মক অভিযোগ, তদন্তে স্বাস্থ্য দফতর
Abhishek Banerjee PA Sumit Roy: অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র
অভিষেকের PA সুমিতের অফিসে দুর্নীতির টাকা পৌঁছে দিতেন প্রাক্তন TMC MLA সুজয় হাজরা, শালবনি জমি জালিয়াতি মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি CID- র

ভিডিও

BRICS Summit 2026:
BRICS Summit 2026: ব্রিকসের মঞ্চে 'জয় হো', মোদি, Xi Jinping, পুতিন 'পাওয়ার শো' | Putin | PM Modi
SBI News: অনুষ্ঠিত হল SBI-এর কনট্র্যাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন
CIMA Art Gallery: সাধারণ মানুষের নাগালে শিল্পকলা, সিমা গ্যালারিতে শুরু হচ্ছে ‘আর্ট ইন লাইফ’
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget