এক্সপ্লোর

Agnimitra Paul : অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, 'ক্ষমা চাইতে হবে' বলে দাবি ফিরহাদের; তুমুল বিক্ষোভে উত্তাল অধিবেশন

BJP News : সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়করা।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম। 'ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করাই এই সরকারের একমাত্র কাজ' বলে মন্তব্য করেন অগ্নিমিত্রা। তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ। 'আপনি অসত্য কথা বলছেন, ক্ষমা চাইতে হবে' বলে দাবি করেন পুরমন্ত্রী। ফিরহাদ হাকিমের সঙ্গে তৃণমূলের অন্য বিধায়করাও বিক্ষোভ দেখাতে থাকে। ওয়েলে নেমে স্লোগানও তোলেন তাঁরা। বিজেপি বিধায়কদের পাল্টা স্লোগান-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে অধিবেশন। সেই সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তৃণমূল বিধায়করা।

বিস্তারিত...

এদিন বক্তব্য রাখছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বাজেট পেশের ওপর মূলত বক্তব্য রাখছিলেন। তিনি বক্তব্য রাখার সময় এক জায়গায় মন্তব্য করেন, মাদ্রাসা উন্নয়নের জন্য সরকার অনেক অর্থ ব্যয় করেছে। কিন্তু, সাম্প্রতিক কালে কেউ মাদ্রাসা থেকে ভাল ফল করেছে- আইএএস, আইপিএস হয়েছে, এমন নজির নেই। বরং দেখা যাচ্ছে, যারা মাদ্রাসা থেকে পাশ করেছে তাদের অনেকের হাতেই অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এই মন্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয় বিতর্ক। এর প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, যেভাবে সংখ্যালঘুদের ক্রিমিনাল বলা হচ্ছে এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভারতের স্বাধীনতা আন্দোলনে সংখ্যালঘুদের বড় ভূমিকা ছিল। ফলে, সমস্ত সংখ্যালঘুর গায়ে ক্রিমিনাল তকমা সাঁটিয়ে দেওয়া বিজেপির রাজনীতি হতে পারে, কিন্তু এটা বাস্তব নয়। এনিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। দু'পক্ষই একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকে। চিৎকার চেঁচামিচি শুরু হয়ে যায়।

শেষ পর্যন্ত অধ্যক্ষ অবস্থা নিয়ন্ত্রণে আনেন। এবং অগ্নিমিত্রা পালকে এই মন্তব্য প্রত্যাহার করার জন্য বলেন। অগ্নিমিত্রা পাল দ্বিতীয় বার বক্তব্য রাখার সময় বলেন, তিনি কিছু তথ্য নির্ভর বক্তব্য রেখেছেন। মাদ্রাসার ক্ষেত্রে এই ঘটনাগুলিই বারবার ঘটছে। ফলে, আবার উত্তাপ বাড়ে। তখন অধ্যক্ষ জানিয়ে দেন, এই ধরনের মন্তব্য বিধানসভার নথিতে থাকবে না। সমস্ত অংশ দেখে কোন অংশ নথিতে থাকবে, আর কোনটা থাকবে না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে অগ্নিমিত্রা পাল বলেন, তাঁরা একেবারেই সংখ্যালঘু-বিদ্বেষী নন।

তাঁর কথায়, "আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোটব্যাঙ্কের জন্য। আপনারা তাঁদের ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরহাদ হাকিম মহাশয় আপনার এত জ্বালা ধরল কেন ? যারা আমাদের সংখ্যালঘু বিধায়করা ছিলেন, তাঁর সঙ্গে সঙ্গে তৃণমূল বিধায়ক, আপনারা কী চাইছেন প্রতিবারই আপনারা বিষয়টা গুলিয়ে দেবেন। বলবেন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে, তা একেবারেই নয়। আপনি বলছেন, আপনারা ঘৃণা করেন। ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে ? সংখ্যালঘুদের ভারতের স্বাধীনতা সংগ্রামে কী অবদান আমরা সবাই জানি।"

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget