এক্সপ্লোর

West Bengal Assembly Election : ভোটের আগে পাহাড়ে বদলাচ্ছে রাজনীতির রং? ২০২১ এ কেমন ছিল বিধানসভা ভোটের ফল? চলুন দেখে নিই

দেখে নেওয়া যাক দার্জিলিং জেলার ২০২১ এর ভোটের ফল কেমন ছিল। 

২০১১-র বিধানসভা ভোটে ১৮৫টি আসনে জিতে বাম শাসনের পতন ঘটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬-র বিধানসভা ভোটে তিনি ২১১ টি আসনে জেতেন। দু’বছর আগে ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, ১৬৪টি আসনে এগিয়েছিল তৃণমূল। আর দু’বছরের মধ্যে বিধানসভা ভোটে ২১৪টি আসন ঝুলিতে পুরে পুরনো যাবতীয় রেকর্ড ভেঙে সরকার গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কোনও কোনও জেলায় একচ্ছত্র দাপট দেখিয়ে ছিল বিজেপি। যেমন উত্তরবঙ্গের দার্জিলিং। এই জেলার ৫ টি বিধানসভা কেন্দ্রের ৫ টিতেই বিজেপি জয়লাভ করে। 

দেখে নেওয়া যাক দার্জিলিং জেলার ২০২১ এর ভোটের ফল কেমন ছিল। 

দার্জিলিং কেন্দ্র

দার্জিলিং জেলার বিধানসভা কেন্দ্র দার্জিলিং থেকে ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী নীরজ জিম্বা। তাঁর প্রাপ্ত ভোট ৬৮৯০৭। শতাংশের হিসেবে ধরতে গেলে ৪০.৮৮ শতাংশ ভোট পেয়েছিলেন তিনি। হারিয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থী কেশব রাজ শর্মাকে। মার্জিন ছিল ২১৭২৬। 

কার্সিয়ং কেন্দ্র

এবার আসি, কার্সিয়ং কেন্দ্রে। সেখানে জয় পান তৎকালীন বিজেপি প্রার্থী বিষ্ণু প্রসাদ শর্মা। পেয়েছিলেন ৭৩৪৭৫ভোট। শতাংশের হিসেবে ৪১.৮৬ শতাংশ । হারিয়েছিলেন, গোর্খা জনমুক্তি মোর্চার শেরিং লামা দাহালকে। হারের মার্জিন ছিল ১৫৫১৫। 

মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি) কেন্দ্র

মাটিগাড়া-নকশালবাড়ি (এসসি)কেন্দ্রেও জয় পেয়েছিল বিজেপি। প্রার্থী আনন্দময় বর্মণ পেয়েছিলেন ১৩৯৭৮৫টি ভোট। শতাংশের হিসেবে ৫৮.১০। হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন সুন্দাসকে। মার্জিন ছিল ৭০৮৪৮। 

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি ৮৯৩৭০ ভোট পেয়েছিলেন। তার প্রাপ্ত ভোটের শতাংশ ছিল ৫০.০৩। হারিয়েছিলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ওম প্রকাশ মিশ্রকে ৩৫ হাজারেরও বেশি মার্জিনে। 

ফাঁসিদেওয়া (ST) বিধানসভা কেন্দ্র:

ফাঁসিদেওয়া (ST) বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু জেতেন ১০৫৬৫১ ভোট পেয়ে। শতাংশের হিসেবে ৫০.৮৯ শতাংশ ভোট। হারিয়েছিলেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ছোটন কিস্কুকে। মার্জিন ছিল ২৭৭১১ । 

প্রসঙ্গত উল্লেখ্য, ২৬-এর বিধানসভা ভোট (West Bengal Assembly Election) ঠিক আগেই পাহাড়ে ধাক্কা খেয়েছে বিজেপি । কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma) যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)।  তৃণমূল ভবনে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শাসক দলে নাম লেখান তিনি। এখন দেখার আগামী বিধানসভা ভোটে পাহাড় গেরুয়াই থাকে নাকি রংবদল হয়।      

তথ্যসূত্র - https://hindi.eci.gov.in 

 

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget