এক্সপ্লোর

WB Assembly Election 2026: হাসপাতালের প্রবেশপথেই জমা জল, প্রার্থীর প্রচারে বেরিয়ে বালতি নিয়ে জল পরিষ্কার করলেন বাম কর্মীরা

Assembly Election 2026: সাত সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোটের প্রচারে নেমে সেই জমা জল বালতি করে পরিষ্কার করতে শুরু করে দিলেন সিপিএমের নেতা কর্মীরা।

আরামবাগ: সামান্য বৃষ্টিতেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথেই জল থইথই অবস্থা। সাত সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোটের প্রচারে নেমে সেই জমা জল বালতি করে পরিষ্কার করতে শুরু করে দিলেন সিপিএমের নেতা কর্মীরা। গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজ চত্বরের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দিলেন আরামবাগের সিপিএম প্রার্থী বিথীকা পণ্ডিত।

ভোট বড় বালাই, নির্বাচনে প্রচারে বেরিয়ে কত কিছুই না করতে হয় প্রার্থীদের। শনিবার দুবরাজপুর প্রচারে বেড়িয়ে দুবরাজপুরের কুলেকুড়ি গ্রামে রাস্তার পাশে দাড়ি কামালেন বিজেপি প্রার্থী অনুপ সাহা। আবার গৃহস্থের হেঁশেলে ঢুকে রুটি বেলতে বেলতেই ভোট চাইতে দেখা গেল পুরশুরার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। পুরশুড়া ২ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার এক ভোটারের বাড়িতে যান তৃণমূল প্রার্থী। তবে ইস্যু গ্যাসের আকাল। গ্যাস না থাকায় গৃহবধূ কাঠের চুলায় রুটি বানাচ্ছেন। এই দৃশ্য দেখে প্রার্থী বেলন হাতে নিজেই রুটি বেলতে শুরু করেন।

এদিকে, চেনা মুখ, অচেনা ছবি! রানিবাঁধে বিজেপি প্রার্থীর মাদলের তালে নাচে পা মেলালেন তৃণমূল প্রার্থী। রানিবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা এবং বিজেপির প্রার্থী ক্ষুদিরাম টুডু। দুজনেই গতকাল প্রচারে বেরিয়েছিলেন। এর মধ্য়েই আদিবাসীদের ফুলের উৎসবে সামিল হন দু'জন। সেখানেই দেখা যায় এই ছবি। 

রাজ্যের অন্যান্য় প্রান্তেও ভোটের প্রচার সারছেন প্রার্থীরা। মালদার ইংরেজবাজারে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারিনি। সেই জায়গায় নির্বাচনী প্রচারে অনেকটাই এগিয়ে সিপিএম। প্রার্থী ঘোষনা হওয়ার পর প্রথম রবিবাসরীয় প্রচারে ইংরেজবাজারের ৫ নম্বর ওয়ার্ডে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র।

চপ শিল্পকেই এবার নির্বাচনী প্রচারে হাতিয়ার করলেন ছাতনা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, পেশায় শিক্ষক সত্য নারায়ণ মুখোপাধ্যায়। রবিবাসরীয় সকালে প্রচার কর্মসূচীর মাঝেই ছাতনা বাজারে রাস্তার ধারের এক দোকানে চপ-বেগুনী ভাজা শুরু করেন তিনি। পরে নিজের হাতে চাপ সঙ্গে ঠোঙ্গা ভর্তি মুড়ি দিয়ে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একসাথে প্রাতঃরাশও সারেন বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়।

অন্যদিকে, ঘরের মাঠ বালি ছেড়ে এবার দমদম উত্তরের বিধানসভা আসনে সিপিএমের প্রার্থী হয়েছেন দীপ্সিতা ধর। সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী রাজ্যের মন্ত্রী ও বিদায়ী তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও দীপ্সিতা বলছেন, ভোট রাজনীতির দুর্গম পথকে সুগম করার লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ
অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি, 'আইনত ব্যবস্থার' কথা বললেন মুখ্যমন্ত্রী; রিল বানানো ২ জনের নামও উল্লেখ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget