এক্সপ্লোর

Mamata Banerjee: ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? আমলা-পুলিশকর্তাদের অপসারণ নিয়ে সুর চড়ালেন মমতা

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব থেকে শুরু করে, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের DG থেকে কলকাতার পুলিশ কমিশনার এবং আরও অনেক পুলিশকর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন

কলকাতা: আমলা ও পুলিশকর্তাদের অপসারণ নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকা প্রকাশের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে?  যাতে টাকা বিতরণ করতে পারে এই লোকগুলোকে দিয়ে, অস্ত্র আনতে পারে, ড্রাগ আনতে পারে।' 

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব থেকে শুরু করে, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের DG থেকে কলকাতার পুলিশ কমিশনার এবং আরও অনেক পুলিশকর্তাকে অপসারণ করেছে নির্বাচন কমিশন। যা নিয়ে এখন উত্তাল রাজ্য রাজনীতি। যা নিয়ে এদিন ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন চাঞ্চল্যকর অভিযোগ।                                                        

প্রার্থী তালিকা প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন। সঙ্গে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে এরকম অনেক SP সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালীপুজো শান্তিতে করে, ইদ শান্তিতে করে, কেন দাঙ্গা লাগার কোনও অভিপ্রায় আছে না কি? দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের পরিকল্পনা।' 

এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, 'তৃণমূল মনেপ্রাণে চাইছে পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক এবং পশ্চিমবঙ্গে দাঙ্গা হলে শান্তিপ্রিয় বাঙালি, তারা আতঙ্কিত হয়ে যাক। দাঙ্গার ভয় দেখিয়ে ভোট, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এই রকম বিবৃতি দিয়েছেন? বিজেপি মুর্শিদাবাদ চলোর রাজনীতি, 'বাবরি'র রাজনীতি, বিভাজনের রাজনীতি, ৭০ শতাংশ, ৩০ শতাংশ রাজনীতি, কেটে ভাসিয়ে দেওয়ার রাজনীতি। এগুলোতে বিশ্বাস করে না।' 

সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'সব মিলিয়ে, বিধানসভা ভোটের মুখে আমলা ও পুলিশ কর্তাদের অপসারণ নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ।' 

এদিকে, যে অফিসারকেই পাঠান, তাঁরা আমাদের হয়েই কাজ করবে। নির্বাচন কমিশন একের পর এক আমলা ও পুলিশ কর্তাকে অপসারণ করায়, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা নিরপেক্ষভাবে কাজ করেন না, তাঁদের তো ট্রান্সফার হবেই। বললেন বিজেপি সংসদ মনোজ টিগ্গা।                                                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget