এক্সপ্লোর

Suvendu Adhikari: নন্দীগ্রামের প্রার্থীপদে আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু, মমতাকে ফের 'হারানোর চ্যালেঞ্জ'!

আজ হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন হলদিয়া এবং মহিষাদলের বিজেপি প্রার্থীরা

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: আজ প্রকাশিত হতে পারে  প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি। আর আজ হলদিয়া মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন হলদিয়া এবং মহিষাদলের বিজেপি প্রার্থীরা। তার আগে নন্দীগ্রামের রেয়াপাড়াতে পুজো দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। চলছে হলদিয়ার কদমতলায় বিজয় সংকল্প সভা। সভা শেষের পর মিছিল করে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী। 

হলদিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন,  '৪ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছেই। নন্দীগ্রামের মত ভবানীপুরেও হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়'। 

পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট আগেই ঘোষণা হয়েছে। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। সোমবার প্রকাশিত হতে চলেছে প্রথম দফা ভোটের বিজ্ঞপ্তি। প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম। 

সূত্রের খবর, সোমবার ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'আগামীকাল হলদিয়ায় বেলা ১২ টার সময় নন্দীগ্রামের জন্য মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। মনোনয়ন দাখিল করার সময় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ এবং খড়গপুরের নির্বাচনের প্রার্থী দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন।' 

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, 'নন্দীগ্রামে মার্জিন বাড়িয়ে ভবানীপুরে হারাতে হবে। ওঁর দাঁত-নখ সব বের করে , সেটা মানুষ দেখতে পাবে। আগাম আপনাদের কাছে জানিয়ে দিলাম। ৩২ টি ক্রিমিনাল কেস যেটা আমাকে কাল হলফনামায় দিতে হবে।' 

অন্যদিকে, নন্দীগ্রামে এবার বিজেপির শুভেনদু অধিকারীর বিরুদ্ধে লড়বেন তৃণমূলের পবিত্র কর। বিজেপিতে থাকাকালীন যিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। নাম না করে পবিত্র করের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, 'আমাদের একজন সাথী, তিনি আজকে রামভক্তদের উপর যিনি আক্রমণ করেছেন, তাঁদের সঙ্গে হাত মিলিয়েছেন। অতি লোভে তাঁতির কী হয়? নাম আমি বলছি না, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। গোখরো সাপকে নিয়ে কোনও মানুষ ঘর করে না'।

পাল্টা দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর বলেন, 'বয়াল ২-তে একটা কাজের নমুনা দেখাক। বিশ্বাসঘাতক আমাকে বলার জায়গা নেই, উনি ওঁর আয়নায় মুখটা দেখুক যে পাঁচবছর আগে উনি কী করেছিলেন'। 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget